‘চলো নিরালায়’ গানের সুরস্রষ্টার বিয়ে

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ২২:৫৭আপডেট : ১০ মার্চ ২০২৩, ২২:৫৭

বিয়ের শুভ কাজ সেরে ফেললেন গত বছরের সুপারহিট সিনেমার গান ‘চলো নিরালায়’-এর সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। শুক্রবার (১০ মার্চ) বিকেলে ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের চার হাত এক হয়েছে। 

বিয়ের আনুষ্ঠানিকতায় ছিলেন দুই পরিবারের সদস্য এবং বর-কনের বন্ধু ও কাছের মানুষেরা।

বরের বড় ভাই জাভেদ বাংলা ট্রিবিউনকে জানান, দুই পরিবারের সম্মতিতে নাভেদ পারভেজ ও ফারহানা হোসেন বিন্তির বিয়ে হয়েছে। কনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

অনেকদিন ধরে আমেরিকা প্রবাসী নাভেদ পারভেজ। বিয়ের জন্য গত ৪ মার্চ ঢাকায় এসেছেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে আবার আমেরিকায় ফিরবেন জনপ্রিয় এই সুরস্রষ্টা। সেখানে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি। এর ফাঁকে বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য সুর সৃষ্টি করেন নিয়মিত।

নাভেদ-বিন্তি পরিবারের সদস্যরা বিয়ের আনুষ্ঠানিকতায় নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নঈম ইমতিয়াজ নেয়ামুল, সংগীতশিল্পী রাজবীর, তানজির, জুয়েল মোর্শেদ, গীতিকবি জনি হক, রবিউল ইসলাম জীবন প্রমুখ।

২০১৪ সাল থেকে সংগীতাঙ্গনে কাজ করছেন নাভেদ পারভেজ। তার সুর করা নাটক ও ‍সিনেমার গান এবং বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার গান ‘চলো নিরালায়’। ইউটিউবে লাইভ টেকনোলজিসের অফিসিয়াল চ্যানেলে অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটির ভিউ ১ কোটি ৬৪ লাখ পেরিয়েছে। এছাড়া ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে।

নাভেদ পারভেজের সুর করা জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘ফেরাতে পারিনি’ (রেহান রাসুল), ‘রোজ বেলাশেষে’ (মাহতিম শাকিব), ‘প্রেমের বাকি গল্প সাজাই’ (এপি শুভ), ‘দিল আমার খুশিতে ড্যাং ড্যাং করে’ (অয়ন চাকলাদার), ‘আমি পারবো না তোমার হতে’ (তাহসান, কোনাল), ‘আয়না বলনা’ (অস্তিত্ব) প্রভৃতি। নাভেদ-বিন্তির মাঝে ‘চলো নিরালায়’ গানের গীতিকবি জনি হক

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প