কিডনি বিকল, গুরুতর অসুস্থ ‘মুজিব’ নির্মাতা

বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৫:২৬আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৮:০৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় জীবনের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এটি পরিচালনা করছেন ভারতের ‘পদ্মভূষণ’ জয়ী খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বছর খানেক আগে ছবিটির ট্রেলার উন্মুক্ত করা হয়। কিন্তু এখনও মুক্তির ব্যাপারে কোনও স্পষ্ট খবর পাওয়া যায়নি।

এর মধ্যে আরও অনিশ্চয়তায় পড়লো ‘মুজিব’ সিনেমাটি। কারণ এর ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ অর্থাৎ নির্মাতা গুরুতর অসুস্থ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শ্যাম বেনেগালের দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ঠিকমতো কাজ করছে না। ফলে জরুরি ভিত্তিতে তার ডায়ালাইসিস চলছে।

প্রতিবেদন অনুসারে, শ্যাম বেনেগালের অবস্থা এতই গুরুতর যে, তাকে হাসপাতালেও নেওয়া যাছে না। এ কারণে বাসাতেই চলছে চিকিৎসা। ডাক্তার তার বাসায় গিয়ে দেখাশোনা করছেন। চিকিৎসকের দাবি, অনেক দিন ধরেই নির্মাতার শরীর খুব একটা ভালো নেই। এ কারণে তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শ্যাম বেনেগালের এক কর্মী জানিয়েছেন, কিছুদিন আগেও তিনি বেশ ভালো ছিলেন। কিন্তু গত দুই-তিন দিন তিনি অফিসে আসেননি। তবে তিনি কাজ নিয়ে পরিকল্পনার মধ্যেই রয়েছেন।

১৮ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই কিংবদন্তি নির্মাতার পরিচালনায় ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় ‘মুজিব’ সিনেমার শুটিং। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে লম্বা সময় চিত্রায়নের পর বাংলাদেশেও হয়েছে শুটিং। গেলো এক বছরের বেশি সময় ধরেই শোনা যাচ্ছে, এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

বঙ্গবন্ধুর বায়োপিকের একটি দৃশ্য ছবিটিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সূত্র: জিনিউজ

/কেআই/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান