কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই

বিনোদন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৯ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

প্রথমবারের মতো একটি ওয়েবফিল্মে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। আগামী বুধবার মুক্তি পাবে তার অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ । তবে সিনেমাটি মুক্তির আগে সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি হন এ সিনেমার তারকারা।

সেখানে নিজের বিয়ের পরিকল্পনা ও কবে বিয়ে করবেন সেসব বিষয়ে কথা বললেন কেয়া পায়েল।

কেয়া পায়েল বলেন,  ‘প্রত্যেক মানুষেরই নিজের বিয়ে নিয়ে একটা ফ্যান্টাসি থাকে। কারণ, বিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত। আমার মনে হয়, অনেক বুঝে-শুনে, অনেক চিন্তা করে, আয়োজন করে মানুষ বিয়ে করে। আমার নিজেরও অনেক চিন্তা আছে। তবে তার আগে হ্যাপিলি ম্যারিড আসুক। এটা দেখে মানুষ কী বলে, সেটা দেখি।’

বাস্তব জীবনে কবে বিয়ে করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সব সময় ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে যখন লেখা আছে, যার সঙ্গে লেখা আছে, আমি চাইলেও এটা ফেরাতে পারবো না। বিয়ে তখন হয়েই যাবে। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না। শুধু এটাই ভাবি যে, জীবনে এমন একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’

সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ও সম্মানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কেয়া। তিনি বলেন, ‘বিয়ে বা সম্পর্কে সবচেয়ে বড় দরকার হচ্ছে বিশ্বাস এবং দুজন মানুষের মধ্যে সম্মান। বিশ্বাস আর সম্মান।’

‘হ্যাপিলি ম্যারিড’ সিনেমায় শুভ-কেয়া পায়েল

তার মতে, বিয়ের পর যেকোনও সমস্যার মুখোমুখি হওয়া স্বাভাবিক। কেয়া বলেন, ‘বিয়ের পরে যেকোনও সমস্যা তো হতেই পারে এবং সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক। সেই সমস্যাগুলোকে ফেস করে সেটা নিয়ে আসলে সারাটা জীবন পার করাটাই আমার মনে হয় বিয়ে।’

 ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার,  সালাহউদ্দিন লাভলু ও আরেফিন জিলানীসহ অনেকে।

/এনআই/
সম্পর্কিত
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর নতুন সিদ্ধান্ত অরিজিতের
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়