শ্যাম বেনেগালের অসুস্থতার খবর সত্য নয়!

বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১২:৫০আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:৪১

শনিবার (১১ মার্চ) ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এজন্য চলছে ডায়ালাইসিস। এমনকি তিনি এতোটাই অসুস্থ যে, হাসপাতালে পর্যন্ত নেওয়া যাচ্ছে না। তাই বাড়িতেই চিকিৎসক এসে তার ডায়ালাইসিস করছেন।

কিন্তু একদিন পর আজ রবিবার (১২ মার্চ) শ্যাম বেনেগালের কন্যা, কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল দাবি করলেন, তার বাবার অসুস্থতার খবর সত্য নয়। তিনি সুস্থ আছেন। এমনকি কাজেও ফিরবেন কয়েক দিনের মধ্যে।

বাবার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পিয়া বলেন, ‘তার এমন কিছুই হয়নি, যেটা আমি বলতে পারি। কিছু সময়ের মধ্যেই তিনি অফিসে যাবেন। হ্যাঁ, এই বয়সে যতটা সুস্থ থাকা যায়, তিনি ততোটাই সুস্থ আছেন। তার আসলে একটু বিরতি দরকার। ৮৮ বছর বয়স, এটা তো অবসরে যাওয়ার সময়, তাই না?’

তবে কথার শেষ দিকে পিয়া জানালেন, শিগগিরই আরও কিছু আপডেট সামনে আসবে। তবে সেটা কী সম্পর্কে, তা পরিষ্কার করেননি তিনি।

শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল উল্লেখ্য, ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল। ১৮ বার দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ‘দ্য রোল’, ‘জুনুন’, ‘আরোহণ’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ম্যানহাটন’র মতো নন্দিত সিনেমা বানিয়েছেন বেনেগাল।

তার হাতেই নির্মিত হচ্ছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। যেখানে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বছর খানেক আগেই ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। তবে তা দর্শকের মন ভরাতে পারেনি। এরপর থেকে ছবির পোস্ট প্রোডাকশনে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে ‘মুজিব’। এর মুক্তি নিয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান