ফাহিমের কণ্ঠে হিন্দি গান ‘গালি গালি’

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৬:৫২আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২:৫১
video

তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম এরইমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন। বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানেরও চর্চা করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ এরইমধ্যে ৫০ লাখের বেশি ভিউয়ার পেয়েছে।

ফাহিম এবার প্রকাশ করেছেন আরেকটি হিন্দি গান। যার শিরোনাম ‘গালি গালি’। এটির কথা লিখেছেন দেবায়ন তরাফদার। সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। মিউজিক করেছেন বব। 

বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করেছেন সৈকত রেজা। এতে নায়কের ভূমিকায়ও হাজির হয়েছেন গায়ক ফাহিম ইসলাম। তার নায়িকার চরিত্রে আছেন মডেল আলিশা ইসলাম। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। 

সম্প্রতি ইউটিউবে ডেডলাইন রেকর্ডস চ্যানেলে ‘গালি গালি’ গানচিত্রটি উন্মুক্ত হয়েছে। 

ফাহিম ও আলিশা গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনও সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। এই গানটি বলিউড মানের হয়েছে। যারা শুনেছেন সবাই ভালো বলেছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাবে।’ 

ফাহিম আরও জানালেন, সামনে তিনি ইংরেজি গানও গাইবেন। পৃথিবীর আরও অনেক ভাষায় গাওয়ার ইচ্ছা আছে তার। 

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। গেয়েছেন বলিউডের জনিপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরসহ অনেকের সঙ্গে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প