আইনি নোটিশে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৭:০৬আপডেট : ২২ মার্চ ২০২৩, ২১:২৩

অস্ট্রেলিয়া ইস্যু থেকে সহসাই রেহাই পাচ্ছেন না ঢালিউড তারকা শাকিব খান। সিনেমা সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগের পর এবার তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেখানে শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরমধ্যে যদি যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।
 
রহমত উল্ল্যাহ কদিন আগেই ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার পক্ষে ঢাকায় আইনি দিকটা সামলাচ্ছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি। তার স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়।
 
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওই চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না। তিনি বলেন, ‘গতকাল (২১ মার্চ) রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়। নোটিশে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এরমধ্যে যদি তিনি কোনও সাড়া না দেন, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্ল্যাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এছাড়া ডিবি কার্যালয়ে গিয়েও অসত্য অভিযোগ করেছেন। এরকম আক্রমণাত্মক, অসত্য মন্তব্য করার কারণে রহমত উল্ল্যাহর মানহানি হয়েছে। যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮’র ২৫ ও ২৯ ধারায় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য এবং এ কারণে দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন রহমত।

শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। বেঁধে দেওয়া তিন দিনের মধ্যে শাকিবকে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যগুলো প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন রহমত উল্ল্যাহর আইনজীবী। 

এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেই সঙ্গে বলেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনও বক্তব্য আমি দেবো না। এখন থেকে এই বিষয়ে যেকোনও ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’

আইনি নোটিশ মূল ঘটনা ২০১৬ সালের। যদিও সেটি বাংলাদেশে প্রকাশ হয় চলতি বছরের ১৫ মার্চ। ‘অপারেশন অগ্নিপথ’ ছবির অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। যেখানে তিনি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, টাকা নষ্ট করাসহ ধর্ষণের অভিযোগ তোলেন। এবার সেটি আইনি পর্যায়ে গড়ালো।

আরও পড়ুন-

শাকিব বনাম প্রযোজক: সমঝোতার চেষ্টা, ফলাফল শূন্য

আমরা আর্টিস্টকে প্রায়োরিটি দেবো: অভিযুক্ত শাকিব প্রসঙ্গে নিপুণ

ঢালিউড নবাবের কফিনে শেষ পেরেক: চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ

মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী

দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!

গোয়েন্দা কার্যালয়ে চার ঘণ্টা, বের হয়ে যা বললেন শাকিব

শাকিবের লাল গাড়ি উপহার, বুবলী-বীরের উচ্ছ্বাস

অবশেষে মুখ খুললেন ‘অপারেশন অগ্নিপথ’ নির্মাতা

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প