৮৬ প্রেক্ষাগৃহে ‘হিরো ৪২০’

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫

`হিরো ৪২০’ ছবির দৃশ্যশুক্রবার (আজ) সারাদেশের ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়া ও ভারতের রিয়া সেন, ওম অভিনীত ছবি ‘হিরো ৪২০’।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির এবং  ভারতের সুজিত মণ্ডল। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৮৬ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি বিনা কর্তনে বাংলাদেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে ‘হিরো ৪২০’। অবশ্য ভালোবাসা দিবসের আগে ১২ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায় ছবিটি । তার ঠিক এক সপ্তাহ পরই আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।
ইতোমধ্যে অনলাইনে ছবির গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ ছবিটিকে বেশ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ। গত কয়েক সপ্তাহ ধরে ছবিটির কুলাকুশলীরা এটিকে ঘিরে প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন দুই বাংলায়।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প