পাঁজরের ৮টি হাড়ের ১৪ জায়গায় ভেঙে গেছে: জেরেমি রেনার

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১২:১২আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:১২

হলিউড তারকা জেরেমি রেনারের চলতি বছরটা শুরু হয়েছিল দুর্ঘটনা দিয়ে। গেলো ২ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের নেভাদায় ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে মারাত্মক আহত হন। হাসপাতালে কাটাতে হয়েছে লম্বা সময়। এরপর বাসায় দীর্ঘ বিশ্রাম।

জানুয়ারির শেষ দিকে ‘অ্যাভেঞ্জার্স’ তারকা রেনার বাসায় ফেরেন। তবে দুর্ঘটনা এবং তার শারীরিক অবস্থা নিয়ে তেমন কিছুই প্রকাশ করেননি। মাস খানেক আগে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান দেন, সুস্থ হয়ে উঠছেন। আর জিম করে নিজেকেও ঝালিয়ে নিচ্ছেন।

তবে এবার পুরোদমে পর্দার সামনে আসছেন জেরেমি রেনার। কথা বলেছেন সেই দুর্ঘটনা এবং তার শারীরিক ক্ষতির সমস্ত বিষয়ে। মার্কিন সাংবাদিক ডায়ান সয়ারের মুখোমুখি হয়েছেন অভিনেতা। বিশেষ এই সাক্ষাৎকার প্রচার হবে আগামী ৬ এপ্রিল, এবিসি নিউজে।

সাক্ষাৎকারের একটি প্রমো এসেছে সামনে। এতে রেনার জানান, তার ভাইয়ের ছেলেকে বাঁচাতেই তিনি বরফ সরানোতে ঝাঁপিয়ে পড়েন। ভবিষ্যতেও যদি এমন পরিস্থিতি হয়, তিনি একই কাজ করতে দু’বার ভাববেন না।

জেরেমি রেনার বলেন, ‘দুর্ঘটনায় আমার পাঁজরের ৮টি হাড়ের ১৪ জায়গায় ভেঙে গেছে। ডান হাঁটু, দুই পায়ের গোড়ালি, বাম পায়ের টিবিয়া, ডান কাঁধও ভেঙেছে। মুখ, চোখের সকেট, চোয়াল, এসবও ভেঙেছে। এমনকি আমার ফুসফুসও বিকল হয়ে পড়ে। যা শুনতেও ভয়ংকর!’

‘অ্যাভেঞ্জার্স’র দৃশ্যে জেরেমি রেনার অবস্থার ভয়বহতার বর্ণনা দিতে গিয়ে জেরেমি বললেন, ‘একটা সময় মনে হয়েছিলো, আমার শরীর কেমন হতে যাচ্ছে? আমি কি শুধু হাড় আর মস্তিষ্কের একজন হবো, বিজ্ঞানের এক্সপেরিমেন্টের মতো?’

এমন দুর্ঘটনা থেকে জীবনের উদ্যানে ফিরে আসার আত্মবিশ্বাস ছিলো জেরেমির মনে। তার ভাষ্য, ‘আমি বেঁচে ফেরাকে বেছে নিয়েছিলাম। এটা (দুর্ঘটনা) আমাকে মেরে ফেলবে না, কোনও সুযোগ নেই। আমি অনেক মাংস-হাড় হারিয়েছে এই অভিজ্ঞতায়, কিন্তু আমি পুনরায় উজ্জীবিত হয়েছি, সবার ভালোবাসায়।’

এদিকে আর কিছু দিন পরই মুক্তি পাচ্ছে জেরেমি রেনার অভিনীত নতুন সিরিজ ‘রেনারভেশনস’। এর ওয়ার্ল্ড প্রিমিয়ারেও অংশ নেবেন অভিনেতা। দুর্ঘটনার পর সেটাই হবে তার প্রথম কোলাহলে আসা। সিরিজটি মুক্তি পাবে আগামী ১২ এপ্রিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প