নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ২০:২৩আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৪:৫৭

টিভি নাটকের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ নতুন একটি উদ্যোগ নিয়েছে। শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস’ নামে একটি টিম গঠন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।

শুরুতেই আইনি টিমটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি জানান, অভিনয়শিল্পীদের যে কোনও আইনি প্রক্রিয়ায় সার্বিক সহায়তা করবে এই টিম। এখানে তিনজন আইনজীবী থাকছেন। তারা হলেন- অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এছাড়া পরামর্শক হিসেবে থাকছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

এ টিম গঠনের কারণ জানিয়ে আহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের অভিনয়শিল্পী সংঘের সদস্যের সংখ্যা প্রায় ১২শ’। এর মধ্যে ৬০ শতাংশের বেশি নারী। আবার সদস্য নন, এমন নারীও অনেক। আমরা দীর্ঘ দিন ধরে দেখছি, একজন নারী শিল্পী যখন কোনও বুলিং বা হয়রানির মধ্যে পড়েন, তখন একাই বিষয়টা মোকাবিলা করতে যান। ওই সময় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। নানা রকম হুমকিধামকিও চলে। পুরুষ শিল্পীদের ক্ষেত্রেও এরকমটা দেখা যায়। একজন শিল্পীর বিরুদ্ধে যখন কোনও অভিযোগ আসে, তখন সেটা সামাজিকভাবে চারদিকে বেশি ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি যেন সম্মিলিতভাবে মোকাবিলা কর যায়, সেজন্যই আমরা একটি লিগ্যাল উইংস গঠন করেছি।’

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা চমৎকার। আমি ব্যক্তিগতভাবে যে পরিমাণ হয়রানির শিকার হয়েছি, আইনিভাবে, সামাজিক বা পারিবারিকভাবে, এমনকি সহকর্মীদের কাছ থেকে। সেই জায়গা থেকে আমার যুদ্ধটা একা একা চালিয়ে যেতে হয়েছে। তখন যদি এটা থাকতো, তাহলে এখানে এসে কথা বলতে পারতাম বা সহযোগিতা নিতে পারতাম।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, আইন ও প্রকাশনা সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর, নন্দিত অভিনেত্রী ডলি জহুর, অভিনেত্রী তনিমা হামিদ, সাদিয়া জাহান প্রভা, মৌসুমী হামিদসহ অনেকে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’ 
২৩ বছর পর ক্যামেরার সামনে এসে ‘রাজ’-এর নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’ 
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন 
‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন 
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব