প্রভাবশালীর তালিকায় শীর্ষে শাহরুখ, পাঁচে মেসি

বিনোদন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:৪২

বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’ থেকে প্রকাশ হয়েছে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকার সংক্ষিপ্ত রূপ। যেটি প্রস্তুত করা হয়েছে পাঠকদের ভোটে। আর এই তালিকায় সবাইকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

টাইম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২ লাখ পাঠক ভোট দিয়েছেন এই জরিপে। এর মধ্যে সর্বোচ্চ ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির মতো ব্যক্তিকে।

‘টাইম ১০০ রিডার পুল’ শীর্ষক এ তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি নারীরা, যারা স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইরানের মোরাল পুলিশের নির্যাতনে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পরই ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির সচেতন নারীরা। জরিপে তারা পেয়েছেন ৩ শতাংশ ভোট।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা ২০২০ সাল থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের ভোটের পরিমাণ২ শতাংশ।  চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের নাম। তারা ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে জায়গা হয়েছে লিওনেল মেসির। তিনি পেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ ভোট।

এ তালিকায় রয়েছেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ক্রীড়া তারকা সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ'র মতো ব্যক্তিরা। আগামী ১৩ এপ্রিল ‘টাইম ১০০’র পুরো তালিকাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।

বলা প্রয়োজন, শাহরুখ খান এ বছর আলোচনার কেন্দ্রে রয়েছেন ‘পাঠান’ সিনেমার সুবাদে। চার বছর পর এই সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় ফিরেছেন। বিশ্বজুড়ে এটি বিপুল সাড়া জাগিয়েছে। বলিউডের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে হাজার কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এছাড়া চলতি বছর তার ‘জাওয়ান’ ও ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: টাইমস

/কেআই/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান