স্বাস্থ্যসেবার মাধ্যমে মিতা-যুবরাজকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৩, ১৬:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৬:৩৭

একের পর এক লাইন ধরে চিকিৎসকের সামনে দাঁড়াচ্ছেন, সমস্যা বলছেন, করণীয় বুঝে নিয়ে ওষুধ নিয়ে বাসায় ফিরছেন। কেউ কেউ এসেছেন সপরিবারে। ওষুধ নিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে থেকে বয়স্কদের বুঝিয়ে দিচ্ছেন ফারহিন খান জয়ীতা ও মোস্তাফিজ শাহিন। তারা বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব খালেদ খান যুবরাজ ও সংগীতশিল্পী মিতা হক দম্পতির কন্যা-জামাতা।

মিতা হক মারা গেছেন ২০২১ সালের ১১ এপ্রিল। সে হিসেবে চার দিন পরই তার দ্বিতীয় প্রয়াণ দিবস। এ উপলক্ষে শিল্পীকে স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবার আয়োজন করে তার গড়ে যাওয়া প্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। কেরাণীগঞ্জে শিল্পীর বাসভবনে শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইশ মানুষ এ সেবা গ্রহণ করে।

‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে ‘সুরতীর্থ’র সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আয়োজকরা বলছেন, ‘এবার দ্বিতীয় বারের মতো এই আয়োজন করা হলো। খালেদ খান যুবরাজ ও মিতা হক সবসময় মানুষের মাঝে থেকেছেন। কেরাণীগঞ্জে তাদের এলাকার মানুষদের বাৎসরিক স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে শিল্পীদ্বয়কে স্মরণের এই রেওয়াজ আমরা অব্যাহত রাখতে চাই।’

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে আসা স্থানীয় মানুষ উল্লেখ্য, মিতা হকের জন্ম ১৯৬২ সালে। ছোটবেলায় চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে সংগীতের তালিম নেন তিনি। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করতেন এই গুণী শিল্পী।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন মিতা হক। এর আগে ২০১৬ সালে তিনি পেয়েছিলেন শিল্পকলা পদক। তার প্রতিষ্ঠিত ‘সুরতীর্থ’ থেকে সংগীতের প্রশিক্ষণ দেওয়া হয়।

/ইউআই/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প