কখনও সিনেমা হলেই যাননি!

বিনোদন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৭

মধুমিতা সিনেমা হলে নুসরাত ফারিয়া গত ঈদে মুক্তি পেয়েছিল নায়িকা নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‌'আশিকী'। আর শুক্রবার ‌(আজ) দেশের প্রেক্ষগৃহে এলো তার দ্বিতীয় ছবি ‌‌'হিরো-৪২০'। তারও আগে ১২ ফেব্রুয়ারি কলকাতায় এটি মুক্তি পায়।

কিন্তু মজার এক তথ্য পাওয়া গেল এ চিত্রনায়িকার কাছে। জানালেন, এর আগে নিজের ছবি দেখতে কখনও হল পরিদর্শনেই যাননি। শুক্রবারই প্রথম এ কাজটি করলেন, সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তা ছাড়লেন দর্শক-ভক্তদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে। এদিন দুপুরে গিয়েছিলেন মধুমিতা সিনেমা হলে। এরপর সন্ধ্যায় ছবি দেখবেন সনি প্রেক্ষাগৃহে।

নুসরাত ফারিয়া ও ওম। ছবি: সাজ্জাদ হোসেন। প্রথমবারের অভিজ্ঞতাও জানালেন একসময়ের আলোচিত এ উপস্থাপিকা। 'দর্শকরা তো আমার চেয়েও ক্রেজি। খুবই ভালো লাগছে এত দর্শক দেখে।'

সারাদেশের ৮৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া ও ভারতের রিয়া সেন, ওম অভিনীত ছবি ‘হিরো ৪২০’।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সৈকত নাসির এবং  ভারতের সুজিত মণ্ডল।

‘হিরো ৪২০’ ট্রেলার:

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প