যুক্তরাষ্ট্রে দুই মাসের কনসার্ট সফরে চিরকুট

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৯:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩:২৬

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুন-এর শেষ পর্যন্ত। 

চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বোস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা। যার শেষটা হবে সানফ্রান্সিসকোতে।

ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী বলেন, ‘সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বো আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্ক্ষীরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, যাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’

বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট।  

‘দ্য গ্লোবাল বাংলাদেশি ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ সালে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল যুক্তরাষ্ট্রে। এছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ব সংগীতের কিংবদন্তি ব্যান্ড স্করপিয়ন্স-এর সাথে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।

এছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্ট’-এ বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালয়েশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট।

তারই ধারাবাহিকতায় এই ট্যুর আয়োজন করছে ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট ও দৃক।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প