থাইল্যান্ডে ঘুরতে গিয়ে প্রেমে পড়লেন ফারিণ!

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৪:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২০:৪৮

সম্প্রতি বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে যান তাসনিয়া ফারিণ। সেখানে তার টুরিস্ট গাইড হিসেবে কাজ করেন জোভান। 

দুজন মিলে পাতায়া সমুদ্রসৈকত এবং থাইল্যান্ডের দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সমুদ্রসৈকতে পাশাপাশি হাঁটা, ক্যাফেতে খাবার খাওয়া, সব মিলিয়ে কয়েক দিন বেশ ভালো সময় কাটে তাদের। নিজের হাতে ফারিণকে রান্না করেও খাওয়ান জোভান। এরমধ্যে একজন আরেকজনের মনেও ভালোভাবে জায়গা করে নেন। কিন্তু কেউ কাউকে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। 

তবে গল্পটা এখানেই শেষ নয়। রয়েছে আরও কিছু বাঁক। এমন একটি গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাম ‘গুনগুনিয়ে’।

থাইল্যান্ডে ঘুরতে গিয়ে প্রেমে পড়লেন ফারিণ! নির্মাতা আরিয়ান বলেন, ‘ঈদের পরই আমি একটা বড় প্রজেক্টের শুটিংয়ে যাচ্ছি। মূলত সেটির স্ক্রিপ্টিং আর শুটিং প্ল্যান গোছাচ্ছি এখন। সে জন্য রোজার মাসে বা ঈদের আগে টিভি নাটকের জন্য কাজের সুযোগ পাইনি। রোজার আগেই জোভান-ফারিণকে নিয়ে কাজটি করলাম। চেষ্টা করেছি আরও একটি অন্যরকম প্রেমের গল্প বলার।’

আসছে ঈদুল ফিতরের দিন রাত ৮টায় নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প