দেশে ফিরে হিল্লোলের গোপন তথ্য জানালেন নওশীন

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৯:০৮ আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২১:৪৫

শোবিজ ভুবনের পরিচিত দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। দুজনেই নিজ নিজ জায়গায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এখন রঙিন জগৎ থেকে অনেকটা দূরে। যুক্তরাষ্ট্রে তাদের সুখের সংসার।

২০১৩ সালের ১ মার্চ বিয়ে করেছিলেন হিল্লোল-নওশীন। সেই হিসেবে দাম্পত্যের এক দশক পূর্ণ করে ফেলেছেন। গত বছর ১৩ জুলাই তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মাহভিশা। তাকে নিয়ে প্রথমবার দেশে এসেছেন এ দম্পতি। ফিরে যাবেন ঈদের পরই।

তবে এর ফাঁকে তারা অংশ নিলেন মাছরাঙা টিভির প্রতিদিনের আয়োজন ‘রাঙা সকাল’-এ। সেখানেই হিল্লোলের কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন নওশীন। জানান, হিল্লোল নিজ হাতে কাঁচাবাজার করতে ভালোবাসেন। নিয়ম করে ঘুমানোর অভ্যাস থাকার কারণে মাঝে মধ্যে বাড়িতে অতিথি এলেও তাদের থেকে বিদায় নিয়ে শোবার ঘরে ঘুমাতে চলে যান অভিনেতা।

নওশীন ও হিল্লোল জানান, অভিনয়ের প্রতি তাদের ভালোবাসা ও খিদে দুটোই আছে। তাই পছন্দসই গল্প-চিত্রনাট্য পেলে যেকোনও গুণী নির্মাতার ডাকে সাড়া দেবেন তারা।

অনুষ্ঠানে নওশীন ও হিল্লোল আরেকটি মজার বিষয়ও শেয়ার করেছেন এই তারকা দম্পতি। তা হলো, বড় পর্দায় হিল্লোল-নওশীন জুটি প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ‘হ্যালো অমিত’ সিনেমায়। সেই থেকে হিল্লোলের নাম মোবাইল ফোনে ‘অমিত’ নামে সেভ করে রেখেছেন নওশীন। অন্যদিকে নওশীনকে শুরু থেকেই ‘মৌ’ সম্বোধন করেন হিল্লোল।

‘রাঙা সকাল’র বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন, সকাল ৭টায়। সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও সাকী। প্রযোজনায় জোবায়ের ইকবাল।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
প্রেম, বিয়ে ও গ্রেফতার: কেন ভেঙেছিল শাকিল-পপি জুটি
প্রেম, বিয়ে ও গ্রেফতার: কেন ভেঙেছিল শাকিল-পপি জুটি
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং