ঈদে স্কুল দফতরি হয়ে আসছেন মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৭:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৯:২১

শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য এক চরিত্র দফতরি। প্রত্যেক স্কুল-কলেজেই তাদের উপস্থিতি থাকে। যার বাজানো ঘণ্টায় স্কুলের কার্যক্রম শুরু হয়, আবার ছুটিও হয়। অধিকাংশ ক্ষেত্রেই পেশাগত দায়িত্বের বাইরে দফতরি হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মানুষ, আপনজন।

তেমনই এক দফতরির গল্প এবার উঠে এলো নাটকের পর্দায়। নাম ‘লতিফ দপ্তরি’। এর নাম ভূমিকায় অভিনয় করলেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। ঈদ উপলক্ষে বিশেষ এই নাটক নির্মাণ করেছেন শাব্দিক শাহীন। 

নাটকটি নিয়ে নির্মাতার ভাষ্য এরকম, ‘একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করেছি। সৃষ্টিকে লালন পালনের দায়িত্ব শুধু প্রকৃতির একার নয়, প্রকৃতির প্রতিও আমাদের সমানভাবে যত্নশীল হতে হয়। একজন মানুষ প্রকৃতির আদর্শ বুকে নিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনই একজন মানুষের গল্প বলতে চেয়েছি এই নাটকে।’

‘লতিফ দপ্তরি’তে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে দেখা যাবে স্কুলশিক্ষিকার ভূমিকায়। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন কাজী আনিসুল হক বরুণ।

শোমাররফ করিম ও তানিয়া বৃষ্টি সম্প্রতি নাটকটির একটি প্রমো প্রকাশ্যে এসেছে। তাতে মোশাররফ করিমের মুখে একটি সংলাপ বিশেষভাবে নজর কাড়ছে দর্শকের। সেটা হলো, ‘এই যে ছোট ছোট ছাওয়াল-পাওয়াল আমাদের স্কুলে, একেকটা কিন্তু তরতাজা চারাগাছ। ঠিকঠাক যদি যত্নআত্তি করা যায়, তাইলে একটা বিশাল বড় মহীরুহে পরিণত হবে। কত মানুষকে ছায়া দেবে।’

নির্মাতা জানান, ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। 

প্রমো:

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প