সেরাকণ্ঠ ৭: জানা গেলো প্রচারের তারিখ

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৩, ১০:০১আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪:০৩

সংগীত নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতামূলক টিভি শো ‘সেরাকণ্ঠ’। দীর্ঘদিন ধরে এটির আয়োজন করে আসছে চ্যানেল আই। এবার শুরু হয়েছে প্রতিযোগিতাটির সপ্তম আসর। গত ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং পর্ব।

‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’ সিজন ৭’র বর্তমান অবস্থা এবং প্রচারের তারিখ জানতে যোগাযোগ করা হয় প্রকল্পটির পরিচালক ইজাজ খান স্বপনের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন, আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে এই রিয়্যালিটি শোর প্রচার। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। এরপর তা উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।

ইজাজ খান স্বপন বলেন, ‘প্রায় ২৮-২৯ হাজার ছেলে-মেয়ে রেজিস্ট্রেশন করেছে। সবগুলো বিভাগ আমরা কাভার করেছি। সেখান থেকে প্রাথমিক অডিশন শেষে আমরা ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড অডিশন শুরু করেছি ঢাকায়।’

এবারের আসরে মূল বিচারকের দায়িত্বে আছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এর মধ্যে রুনা লায়লা যোগ দেবেন সেরা ১৬ রাউন্ড থেকে। ইতোমধ্যে কিছু পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। তবে মূল শুটিং শুরু হবে ঈদের পর। এই সিজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।

শুটিংয়ে গাইছেন একজন প্রতিযোগী সিজন ৭ প্রতিযোগীদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন ইজাজ খান স্বপন। তার ভাষ্য, ‘এতো ভালো ছেলে-মেয়েরা এসেছে, বলে বোঝাতে পারবো না। অবিশ্বাস্য! আমি তো অনেক রিয়্যালিটি শো করেছি। আমার কাছে মনে হয়েছে, এ যাবতকালে, এমনকি চ্যানেল আইয়ের ইতিহাসে এটাই সেরা কালেকশন। এটা শুধু আমি না, বিচারকরাও বলছেন। তুলনামূলকভাবে ছেলেরা অসম্ভব ভালো গাইছে। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছেন। কয়েকটা মেয়েও এসেছে, যাদের গায়কী গড গিফটেড। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন নিয়ে আমি খুশি।’

আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ডটকম ডটবিডি। মিডিয়া পার্টনার গানবাংলা টেলিভিশন। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন। স্ন্যাকস পার্টনার হিসেবে রয়েছে মীনা বাজার।

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’