ফরাসি টিভি চ্যানেল বন্ধের আদেশ আদালতের, ডানপন্থিদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮

ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল সিএইট বন্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির শীর্ষ প্রশাসনিক আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ আদেশ দেয় আদালত। টিভি চ্যানেলটি বারবার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ও নাবালকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলে উল্লেখ করে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ডানপন্থি রাজনীতিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিএইট চ্যানেলটি ক্যানেল প্লাস গ্রুপের অংশ। রক্ষণশীল বিলিয়নিয়ার ভিনসেন্ট বোলোরের মিডিয়া সংস্থা ভিভেন্ডির মালিকানাধীন এটি। ফ্রান্সের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা এআর কম চ্যানেলটির ১০ বছরের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ মার্চ থেকে সম্প্রচার বন্ধ করবে চ্যানেলটি। এর লাইসেন্স অন্য একটি চ্যানেলকে দেওয়া হয়েছে।

রায়ে আদালত জানায়, সিএইট চ্যানেল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও নাবালকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। লাভজনকও হতে পারেনি। এ কারণেই এআর কম আইনসঙ্গতভাবে এর লাইসেন্স বাতিল করেছে।

ডানপন্থি রাজনীতিকরা বিশেষ করে কট্টর ডানপন্থি বিরোধী নেত্রী মেরিন লে পেন এবং ক্ষমতাসীন রক্ষণশীলরাও আদালতের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

চ্যানেল প্লাসও টিভি চ্যানেল বন্ধের আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, প্রায় ৪০০ কর্মী ও সরবরাহকারী চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। প্রতিদিন ৯ মিলিয়নেরও বেশি দর্শক চ্যানেলটি দেখতো বলেও উল্লেখ করেছে। 

আদালতের এই রায় এমন এক সময় এসেছে, যখন ইউরোপে অনলাইন হোক বা টিভিতে কী বলা যাবে আর কী বলা যাবে না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রশ্ন তুলেছে।

/এস/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
দেশে ধর্মের নামে যেন কোনও বিভেদ না থাকে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি