মনোজের প্রযোজনায় মানবের ‘কাটাকুটি খেলা’

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৩, ১১:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১১:০৩

সুমন রাজধানীর একটি ফুট-ওভার ব্রিজে রোদ চশমা বিক্রি করে। একই পথ দিয়ে রোজ যাওয়া-আসা সারিকার। তবে তাদের মধ্যে কোনও কথা হয় না। চলতি পথে দুজনেই একে অপরের নীরব দর্শক। কিন্তু একদিন রাতে একটি অঘটনে পাল্টে যায় নীরবতার নিয়মিত চিত্র। সারিকার জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দেয় সুমন। 

দুজনকে নিয়ে তৈরি এই নাটকের বাকি অংশ দেখা যাবে ‘কাটাকুটি খেলা’য়। চরিত্র দুটিতে সম্প্রতি অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও সাফা কবির।  

মানব মিত্রের পরিচালনায় নাটকটির গল্প লিখেছেন গোলাম মুন্তাকিম। আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মুনসিফ মিম, আতিক, অভিকসহ অনেকে। উল্লেখযোগ্য বিষয়, নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক নিজেই। 

আরেকটি দৃশ্যে মনোজ ও সাফা নির্মাণ প্রসঙ্গে মানব মিত্রের ভাষ্য এমন, ‘দিনরাত মিলিয়ে টানা ২৪ ঘণ্টার বেশি সময় শুটিং করেছি। গল্পের বেশিরভাগ লোকেশন আউটডোরে। ফলে মানুষের ভিড়, বাজার, ঘাট সবকিছু মিলিয়ে শুটিং করাটা চ্যালেঞ্জিং ছিলো। শেষে সব ঠিকঠাকভাবেই শেষ করতে পেরেছি। ফলাফল দর্শকদের হাতে। আমরা সেই অপেক্ষায়।’

ম্যানপাচিত্রের ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায় মাছরাঙার পর্দায়।

/এসটিএস/এমএম/
সম্পর্কিত
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ