নার্ভাস হয়েও খুশি!

বিনোদন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

সাফা কবির সাধারণত যে ধরনের চরিত্রে অভিনয় করেন, এটি তেমন নয়। তাই শুটিংয়ের সময় বেশ নার্ভাস ছিলেন তিনি। তারপরও কাজটি করে বেশ খুশি! সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ সম্পর্কে এভাবেই জানালেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। 

সম্প্রতি শুটিং হওয়া নাটকটির নাম ‘প্রতিধ্বনি’।

হররধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানালেন ভালো লাগার মতো একটি কাজ হয়েছে। বলেন, ‘‘আমার কাছে মনে হয় আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই, যেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটিও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই ‘প্রতিধ্বনি’ নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় আছি কবে কাজটি আসবে। কারণ, এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’’ সাফা কবির হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করবো, এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম; তেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনও বাড়িঘর নেই, অভিনয় করছি হরর গল্পে। সব মিলিয়ে ভয়ই লাগতো। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয় নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’ 

নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, প্রতিধ্বনি পুরোপুরি হরর নয়, এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে, অনেক দিন পর এক লেখক দেশে আসেন। গল্প লিখতে তিনি চলে যান গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদঘাটন করতে নামেন লেখক।

প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি। সিকদার ডায়মন্ড

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
যে কাজে জ্বর আসে সাফা কবিরের!
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
তাদের নিয়ে নির্মিত হলো ‘পাগলু’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
মিডিয়া ট্রায়াল করবেন না প্লিজ: টয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর