ঈদে টিভিতে যত গানের আয়োজন

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ০১:০৭আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০১:০৭

বিভিন্ন ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের পাশাপাশি এবারের ঈদে টিভি চ্যানেলগুলোতেও থাকছে সংগীত শিল্পীদের নিয়ে নানা গান ও গল্পের আয়োজন।

ঈদের দিন

বিটিভি

‘শেকড়ের গান’ প্রচার হবে বিকাল ৪টা ৪৪ মিনিটে। সন্ধ্যা ৭টায় হবে ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। এছাড়া ‘ছায়াছন্দ’ প্রথম পর্ব প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।

এটিএন বাংলা

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’ প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে।

চ্যানেল আই

‘জীবনের গহীনে এসো’ প্রচার হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। এতে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা

একুশে টেলিভিশন

ফোনোলাইভ স্টুডিও কনসার্টে রাত ১১টা ২০ মিনিট থেকে গাইবেন রবি চৌধুরী।

এনটিভি

‘আমাদের গান’ প্রচার হবে বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায়। গাইবেন লায়লা, কর্ণিয়া, ঝিলিক, বিন্দুকণা, বিউটি, অবন্তী সিঁথি, শফি মণ্ডল, সালমা প্রমুখ।

আরটিভি

‘স্টুডিও বাংলার গায়েন’—পর্ব ১ প্রচার হবে বিকাল ৫টায়। গাইবেন বাংলার গায়েনের দ্বিতীয় আসরের শিল্পীরা।

লাইভ স্টুডিও কনসার্ট হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

বৈশাখী টিভি

‘সকালের গান’ প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে। শিল্পী দেবলীনা সুর।

‘গানে গানে ঈদ আনন্দ’ প্রচার হবে সকাল ১১টায়। অংশগ্রহণে সালমা ও তার দল।

‘শুধু সিনেমার গান’ প্রচার হবে দুপুর ১টায়।

চ্যানেল নাইন

‘তবুও গান’—পর্ব ১ প্রচার হবে রাত ১১টা ৪৫ মিনিটে। যেসব অভিনেতা গানেও নাম করেছেন তাদের গান নিয়ে অনুষ্ঠান। প্রথম পর্বের শিল্পী চঞ্চল চৌধুরী। উপস্থাপনায় আঁখি আলমগীর।

দীপ্ত টিভি

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।

ঈদের দ্বিতীয় দিন

বিটিভি

চিরকুট ব্যান্ডের গান প্রচার হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।

মমতাজের গান সকাল ১১টায়।

‘ছায়াছন্দ’—পর্ব ২ সকাল ১১টা ৩০ মিনিটে।

‘গান চিরদিন’ প্রচার হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে।

ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’ হবে সন্ধ্যা ৭টায়।

‘বাংলা স্টুডিও’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে।

এটিএন বাংলা

নচিকেতার সাথে রাত ১০টা ৩০ মিনিটে হবে কবির বকুলের আড্ডা ও গান।

একুশে টেলিভিশন

ফোনোলাইভ স্টুডিও কনসার্ট প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। গাইবেন খাইরুল ওয়াসি ও দিতি সরকার।

এনটিভি

‘আমাদের গান’ প্রচার হবে বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায়।

বৈশাখী টিভি

‘সকালের গান’ প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে। শিল্পী খুরশীদ আলম।

‘গানে গানে ঈদ আনন্দ’ প্রচার হবে সকাল ১১টায়। গাইবেন ফকির শাহাবুদ্দিন ও শাহনাজ বেলী।

শুধু সিনেমার গান হবে দুপুর ১টায়।

চ্যানেল নাইন

‘তবুও গান’—পর্ব ২ প্রচার হবে সন্ধ্যা ৬টায়। 

দীপ্ত টিভি

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।

ঈদের তৃতীয় দিন

বিটিভি

ব্যান্ড শো হবে সকাল ৮টা ১০ মিনিটে।

বিশেষ ব্যান্ড শো দুপুর ১টা ১০ মিনিটে। পরিবেশনায় জলের গান।

‘ছায়াছন্দ’—পর্ব ৩ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।

সরাসরি ‘সুর সাগর’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে।

এটিএন বাংলা

‘তুমি থাকো কল্পনায়’ প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে। নীলিমার একক সংগীতানুষ্ঠান।

একুশে টেলিভিশন

ফোনোলাইভ স্টুডিও কনসার্ট প্রচার হবে রাত ১১টা ২০ মিনিটে। গাইবেন সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস।

এনটিভি

‘আমাদের গান’ প্রচার হবে বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায়।

আরটিভি

লাইভ স্টুডিও কনসার্ট হবে রাত ১১টা ৫৫ মিনিটে।

বৈশাখী টিভি

‘সকালের গান’ প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে। শিল্পী বিন্দুকণা।

গানে গানে ‘ঈদ আনন্দ’ প্রচার হবে সকাল ১১টায়। অংশগ্রহণে লিজা ও তাঁর দল।

চ্যানেল নাইন

‘তবুও গান’—পর্ব ৩ প্রচার হবে সন্ধ্যা ৬টায়। অতিথি ফজলুর রহমান বাবু।

দীপ্ত টিভি

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প