ঈদের যত ধারাবাহিক নাটক

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ০১:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০১:৩০

ঈদে সিঙ্গেল নাটকের জোয়ার ছিলো, আছে, থাকবেও। তবে গেল কয়েকটি ঈদে ভালোই প্রভাব রেখে চলেছে ঈদের ধারাবাহিক। যে নাটকগুলো সাধারণত ঈদের দিন থেকে শুরু করে সাত দিনের মাথায় শেষ হয়।

চ্যানেল আই
(ঈদের আগের দিন থেকে ৮ দিন)

‘পাবনার ভাবনা’ প্রচার হচ্ছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ অবলম্বনে এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ।

একুশে টেলিভিশন
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘বউ পাগল আতা’ প্রচার হবে দুপুর ১টা থেকে। পরিচালনা শাফিন আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, নিপা প্রমুখ।

‘লাভ কানেকশন’ প্রচার হবে দুপুর ১টা ৩০ মিনিটে। পরিচালনা আশরাফুল আলম বাবলু। অভিনয়ে সেলিম রেজা, মিষ্টি মারিয়া, মৌমিতা মৌ প্রমুখ।

‘পকেটমার’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। পরিচালনায় সজিব খান। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, সামান্তা পারভেজ প্রমুখ।

‘সুপার সিক্স’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। পরিচালনা নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে ফারজানা মিহি, টুম্পা মাহবুব, মানসী প্রকৃতি।

‘ধোলাই খালের আইনস্টাইন’ প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনা শাহীন সরকার। অভিনয়ে শবনম ফারিয়া, নাদিয়া নদী, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

এনটিভি
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘ওয়াদা’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশি, মাসুম বাশার, জয়রাজ প্রমুখ। 

আরটিভি
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘দমকা হাওয়া’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান, মাসুম বাশার প্রমুখ।

‘তিন টেক্কা’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে ড. এজাজ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, নাদিয়া প্রমুখ।

‘হানিমুন হট্টগোল’ প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিটে। পরিচালনা সহিদ উন-নবী। অভিনয়ে শামীম হাসান, অহনা রহমান, ফারুক আহমেদ প্রমুখ। 

বাংলাভিশন
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘হুলস্থুল’ প্রচার হবে বিকাল ৫টা ১০ মিনিটে। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী, পাভেল, সালহা নাদিয়া প্রমুখ।

‘ঘুডু’ প্রচার হবে রাত ৮টা ৪০ মিনিটে। পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, মুকিত জাকারিয়া প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘সিঁড়ি’ প্রচার হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন, নিঝুম রুবিনা প্রমুখ।

‘জামাই বাজার ৩’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, মাহা, শফিক খান দিলু প্রমুখ।

‘ড্যামকেয়ার’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। পরিচালনা মুহিন খান। অভিনয়ে মিহি আহসান, রাশেদ মামুন অপু, জয়রাজ প্রমুখ।

‘দুই জামাই’ প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু প্রমুখ।

‘হাবুর স্কলারশিপ’ প্রচার হবে রাত ১০টায়। পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শফিক খান দিলু, মাহা প্রমুখ।

‘ভণ্ড প্রেমিক’ প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে। পরিচালনা আনিসুর রহমান রাজীব। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন, শহীদুল্লাহ সবুজ, জীবন রায় প্রমুখ।

চ্যানেল নাইন
(ঈদের দিন থেকে ৬ দিন)

‘হানিমুন প্যারা’ প্রচার হবে সন্ধ্যা ৬টায়। পরিচালনা আশরাফুল আলম বাবলু। অভিনয়ে সেলিম রেজা, নিঝুম রুবিনা, চমক তারা প্রমুখ।

‘গার্লস হোস্টেল’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরিচালনা শাহরুখ হোসেইন। অভিনয়ে রেহনুমা মোস্তফা, মুনা, হৃদি, আশিক খান প্রমুখ।

‘বক্কর’ প্রচার হবে রাত ৭টা ১৫ মিনিটে। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম প্রমুখ।

‘চাঁদ হাসে আলো হাসে’ প্রচার হবে রাত ৯টায়। পরিচালনা আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আফসানা মিমি, ডলি জহুর, দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘অংক স্যার’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

‘সুরেলা সুলতান’ প্রচার হবে রাত ৯টা ১০ মিনিটে। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন প্রমুখ।

নাগরিক টিভি
(ঈদের দিন থেকে ৭ দিন)

‘লাভ ট্রিপ’ প্রচার হবে রাত ৮টায়। পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মিম প্রমুখ।

‘প্যারাডাইস লস্ট’ প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। পরিচালনা আদিত্য জনি। অভিনয়ে মাইমুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প