ট্রেলারে ‘প্রিয় সত্যজিৎ’, তৃষ্ণা বাড়লো অপুকে জানার

বিনোদন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৪:০২ আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৫:৫৬

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত বাংলাদেশের ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’। এটি নির্মাণ করেন প্রসূন রহমান। নির্মাণের পর থেকে ছবিটি ঘুরছে বিশ্বের বিভিন্ন উৎসবে। মিলছে পুরস্কার ও প্রশংসা।

যদিও নির্মাতার আকাঙ্ক্ষা, ছবিটি কিংবদন্তির জন্ম অথবা মৃত্যুদিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির। কিন্তু নানা জটিলতায় সেটি সম্ভব হচ্ছিলো না বলে জানান নির্মাতা। তবে চলতি বছরই ছবিটি মুক্তি দিতে চান প্রসূন। সেটি হতে পারে কোরবানির ঈদের আগেই।

মূলত সেই লক্ষেই ২৩ এপ্রিল সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ বার্ষিকীতে প্রকাশ করা হয় ছবিটির ট্রেলার।‌ প্রায় তিন মিনিটের এই ট্রেলার দেখে যে কেউ তৃষ্ণা অনুভব করবেন নির্মাতাদের নির্মাতা সত্যজিৎ প্রসঙ্গে আরও জানার, ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখার। কারণ, ট্রেলারে উঠে এসেছে সত্যজিতের অনেক জানা-অজানা সচিত্র ঘটনার রেশ এবং ‘পথের পাঁচালী’র অপুর গল্প। 

ট্রেলারে একজন প্রবীণ পরিচালকের ভূমিকায় দেখা গেছে আহমেদ রুবেলকে। যাকে দেখতে অনেকটা সত্যজিতের মতোই লাগে। আর এ প্রজন্মের নির্মাতার ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরও আছেন সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, পংকজ মজুমদারসহ অনেকে।
একটি দৃশ্যে আহমেদ রুবেল প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত ‘প্রিয় সত্যজিৎ’ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। 

নির্মাতা জানান কিংবদন্তির আসছে জন্মদিনে (২ মে) চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী এবং বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষের উদযাপনী আয়োজনের প্রস্তুতি চলছে।‌ আগামী ২ মে সকল‌ চলচ্চিত্রজনদের নিয়ে নগরীর একটি মিলনায়তনে সেটি অনুষ্ঠিত হবে।‌ 

নির্মাতা বলেন, ‘সকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার সিনেমা এটি।‌ সেই সঙ্গে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য জানানো এবং তার সম্পর্কে আরও জানা ও জানানোর আগ্রহেই সিনেমাটি নির্মাণ করেছি আমরা।’

‘প্রিয় সত্যজিৎ’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় গত নভেম্বরে কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর প্রদর্শিত হয় ইটালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এবং ভারতের  কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। 

ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ সম্মাননা পুরস্কার পায়। আর চলতি বছরের ৬ জানুয়ারি বাংলাদেশে এর প্রথম প্রদর্শনী হয় ঢাকা লিট ফেস্টের ২য় দিনে। 

ট্রেলার:

 

/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’