একাডেমি জাদুঘরে সত্যজিৎ-শ্যাম বেনেগালদের সিনেমা  

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো, লস অ্যাঞ্জেলেসের একাডেমি জাদুঘর অব মোশন পিকচার্স ভারতের ১২টি আইকনিক ও ক্ল্যাসিক সিনেমার প্রদর্শনীর আয়োজন করছে। ‘ইমোশন ইন কালার: আ ক্যালিডোস্কোপ অব ইন্ডিয়ান সিনেমা’ শিরোনামের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ-১৯ এপ্রিল পর্যন্ত।  

১২টি ক্ল্যাসিক সিনেমার মধ্যে রয়েছে সত্যজিৎ রায় নির্মিত সিনেমা ‘কাঞ্চনজঙ্ঘা’। সেইসাথে রয়েছে হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত ‘যোধা আকবর’ থেকে শাহখরুখ খান, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই অভিনীত ‘দেবদাস’ এর মতো সিনেমাও। ‘কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার একটি দৃশ্য ভারতের সিনেমার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই আয়োজন। ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, নির্মাতা এবং সংরক্ষণবাদী শিবেন্দ্র সিং সুচিন্ততভাবে সিনেমাগুলো বাছাই করে এই আয়োজনের ব্যবস্থা করেছেন। ‘দেবদাস’ সিনেমার একটি দৃশ্য ভারতীয় সিনেমায় রঙের চমৎকার খেলা, দৃশ্যমান গল্প বলার ঢঙ এবং সিনেমায় ইমোশনাল যে অনুরণন ঘটে, সেসব বিষয়কে গুরুত্বসহকারে উপস্থাপন করাও এই আয়োজনের গুরুত্বপূর্ণ দিক।
‘যোধা আকবর’ সিনেমার একটি দৃশ্য আসন্ন চলচ্চিত্র প্রদর্শনীতে ক্লাসিক এবং প্রশংসিত ভারতীয় সিনেমাগুলো দেখানো হবে। ১২টি সিনেমার মধ্যে আছে  মেহবুব খান পরিচালিত ‘মাদার ইন্ডিয়া (১৯৫৭’); শ্যাম বেনেগাল এবং মনমোহন দেশাই পরিচালিত  ‘মন্থন (১৯৭৬)’ এবং ‘অমর আকবর অ্যান্থনি (১৯৭৭)’, আরিবাম শ্যাম শর্মার মণিপুরি সিনেমা ‘ঈশানৌ (১৯৯০)’, অরবিন্দন গোবিন্দনের মালায়ালাম সিনেমা ‘কুম্মাট্টি (১৯৭৯)’; কেতন মেহতার হিন্দি সিনেমা ‘মির্চ মসালা (১৯৮৭)’, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস (২০০২)’, আদিত্য চোপড়ার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)’, আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘যোধা আকবর (২০০৮), সত্যজিৎ রায়ের বাংলা সিনেমা ‘কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)’, কুমার শাহানির হিন্দি সিনেমা মায়া দর্পণ (১৯৭২),  এবং মণি রত্নম পরিচালিত তামিল সিনেমা ইরুভার (১৯৯৭)।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু