নতুন আয়োজনে পুরনো গান

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০২৩, ০০:০৪আপডেট : ১৫ মে ২০২৩, ০০:০৪

বেশ কয়েক বছর আগের কথা। ‘আঁধার’ ব্যান্ডের ‘একটা দিন’ শিরোনামের গানটি তরুণদের মন জয় করেছিল। ব্যান্ড মিউজিকপ্রেমীদের কাছে এখনও গানটির আবেদন ফুরায়নি। সেই পুরনো গানটি এবার নতুন আয়োজনে প্রকাশ্যে এলো।

আগের মতো এবারও গানটির সংগীতায়োজন করেছেন নমন। এর কথা যৌথভাবে লিখেছেন নমন ও আবদার রহমান। সুরও করেছিলেন নমন। তবে নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। যিনি কলকাতার ‘ক্যাকটাস’ ব্যান্ডের প্রাক্তন ভোকাল।

গানটি নিয়ে সংগীত পরিচালক নমনের ভাষ্য, ‘সাকির গায়কী ভালো। ওকে নিয়ে সামনে আরও ভালো ভালো কিছু কাজের পরিকল্পনা করছি। এই গানে সাকির কণ্ঠ, পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছুই দারুণ ছিল। আর আমার বিশ্বাস, ভালো গান ধীরে ধীরে হলেও শ্রোতাদের কাছে পৌঁছায়। ভাইরাল হবে কিংবা অনেক ভিউ হবে, এসব ভেবে আমি কাজ করি না। আমার চেষ্টা থাকে ভিন্ন কিছু করার, মানসম্মত গান উপহার দেয়ার। এটাও সেই চেষ্টার অংশ।’

সাকি কিছু দিন আগে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র টাইটেল গান গেয়েছেন। বর্তমানে ‘ব্রহ্মপুত্র’ ব্যান্ডের ভোকাল হিসেবে গান করেন তিনি। ‘একটা দিন’ গানটি নিয়ে তার মন্তব্য, “আঁধার’ ব্যান্ডের গাওয়া এই গান আমিও অনেক শুনেছি। গানটার রিপ্রাইজড ভার্সন করা হলো। চেষ্টা করেছি চেনা সুরটাকে নতুন মাত্রা দিতে। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।’’

ভিডিও আকারে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

গানের লিংক

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর