অভিনয়ে বিরতি নিচ্ছেন এমা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০

এমা ওয়াটসন... জাতিসংঘের শুভেচ্ছা দূত ও লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে বেশ সরব হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। এবার অভিনয় থেকে বিরতি নিচ্ছেন পাক্কা এক বছরের জন্য।
আর এই বিরতির পেছনে কারণ- তিনি বই পড়বেন! তাও সাধারণ বই নয়, নিজের আগ্রহের জায়গা নারীবাদ নিয়ে পড়াশোনা করতে চান এমা।
তিনি বলেন, ‘নিজের জন্য প্রতি সপ্তাহে একটি করে বই পড়ে শেষ করতে চাই। আর আমার বই ক্লাবের পক্ষ থেকে মাসে একটি করে বইও পড়তে হবে আমাকে।’
২৫ বছর বয়সী এ তারকা আরও জানান, নিজের আগ্রহে ও ইউএনের পক্ষ থেকে নারী অধিকারের জন্য প্রচারণার যে কাজে তিনি নেমেছেন, বই পড়াটা তারই অংশ।
নিজের উন্নতির জন্য, নারী অধিকারের পক্ষে সোচ্চার হয়ে কাজ করে যাওয়ার জন্য এক বছরের বিরতি নিয়ে বইয়ের মধ্যে ডুবে যেতে চান ‘হ্যারি পটার’খ্যাত এই তারকা।
সূত্রঃ হিন্দুস্থান টাইমস
/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প