বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক অর্জনের ৫০ বছরে বেতারের বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট
২১ মে ২০২৩, ২২:০৮আপডেট : ২১ মে ২০২৩, ২২:২১

১৯৬৯ সালে তিনি বাংলার মানুষের বন্ধু তথা বঙ্গবন্ধু হয়েছিলেন। এরপর মহান মুক্তিযুদ্ধ তাকে বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রথম স্বীকৃতি-সম্মান অর্জন করেন আরও দু’বছর পর। ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে বঙ্গবন্ধুকে প্রদান করা হয় বিখ্যাত ‘জুলিও কুরি পদক’।

আগামী মঙ্গলবার (২৩ মে) ঐতিহাসিক সেই অর্জনের ৫০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে বিশেষ আয়োজনের পসরা সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকেও প্রকাশ হচ্ছে বিশেষ ক্রোড়পত্র।

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক অর্জনের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে একাধিক গান তৈরি করেছে বাংলাদেশ বেতার। এর মধ্যে বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ড করেছে একটি বিশেষ গান। যেটা গেয়েছেন ক্লোজআপ তারকা রাজীব।

গানটির কথা লিখেছেন কবি নাসির আহমেদ। এতে সুরারোপ করেছেন শাহীন সরদার। গানের কথাগুলো এরকম- ‘বঙ্গবন্ধু তুমি চেয়েছিলে অশান্ত এই পৃথিবীর বুকে শান্তির পায়রা ওড়াতে/ বিশ্ব শান্তি পরিষদের জুলিও কুরি শান্তি পদক/শোভা পেলো তাই তোমার হাতে.../’

গানটি প্রযোজনা করেছেন ট্রান্সক্রিপশন সার্ভিসের সহকারী পরিচালক ফারজানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিচালক আনোয়ার হোসেন মৃধা। জানা গেছে, মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা ৫ মিনিটে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার হবে গানটি।

/কেআই/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল
বিনোদন বিভাগের সর্বশেষ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান