পাকিস্তান সীমান্তে আটকে গেলেন শর্মিলা

২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৭

শর্মিলা ঠাকুর লাহোরে সাহিত্য উৎসবে যোগ দিতে পাকিস্তান গিয়েছিলেন ভারতের স্বনামধন্য অভিনেত্রী ও সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর।
কিন্তু ফেরার সময় পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে তাকে। রিপোর্ট হারিয়ে যাওয়ায় ওয়াগা সীমান্তে আটকে দেওয়া হয় তাকে।
ইমিগ্রেশন অফিস সূত্র জানায়, পাকিস্তানে শর্মিলা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। সেখানে তাকে পুলিশ প্রটোকল দেওয়া হয়। কিন্তু লাহোরে অবস্থানের সময়কার পুলিশের অনুসন্ধান রিপোর্ট হারিয়ে ফেলেন তিনি। ফলে তাকে আটকে দেন কর্মকর্তারা।
তবে এই বিপত্তি বেশিক্ষণ পোহাতে হয়নি ঠাকুর পরিবারের মধ্যমণিকে। প্রটোকল দিচ্ছিলেন যে পুলিশ কর্মকর্তারা, তাদেরই একজন পুলিশ স্টেশনে ফোন করে ঘণ্টা দুয়েকের মধ্যেই রিপোর্ট জোগাড় করে দেন ও বিষয়টির সুরাহা করেন।
সূত্র: আইবিএন লাইভ
/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প