বিদ্যুৎ বিল দেখে তাজ্জব শ্রীলেখা!

বিনোদন ডেস্ক
০৭ জুন ২০২৩, ০০:০৮আপডেট : ০৭ জুন ২০২৩, ০০:০৮
document

একদিকে অসহনীয় গরম, অন্যদিকে অতিরিক্ত লোডশেডিং; চরম দুঃসময় পার করছে দেশের মানুষ। অবাক করার মতো বিষয় হলো, লোডশেডিং বাড়লেও কমেনি বিদ্যুৎ বিল। বরং আগের চেয়ে বেড়েছে। গত মাসের বিদ্যুৎ বিল নিয়ে দেশের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায়ও। সেখানেও অতিরিক্ত বিল আসার অভিযোগ করছেন ভোক্তারা। সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিদ্যুৎ বিল দেখে তার মাথায় যেন বাজ পড়েছে! সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘এই মাসে ইলেকট্রিসিটি বিল এসেছে মাত্র ৯ হাজার ৭৪০ রুপি।’

এই ফাঁকে একটা বিষয় জানানো প্রয়োজন; শ্রীলেখা বসবাস করেন একটি ভবনের ১১ তলায়। চার রুমের ওই ফ্ল্যাটের সবকটি কক্ষেই এসি রয়েছে। কারণ তিনি ছাড়াও তার পোষ্যদের জন্য ঠাণ্ডা পরিবেশ লাগে।

এই মাসের বিদ্যুৎ বিল নিয়ে কলকাতার গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে, কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও দিয়েছি পাঁচ-ছয় হাজার টাকা বিল। কিন্তু এই টাকাটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই যে, টাকা দিয়ে যাবে আমায়। আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাবো।’

শ্রীলেখা মিত্র শ্রীলেখার অভিযোগের পোস্টে আরও অনেকেই সুর মিলিয়েছেন। তাদেরও সমান অভিযোগ, বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি এসেছে। 

প্রসঙ্গত, সম্প্রতি নতুন একটি ছবির কাজ সেরেছেন শ্রীলেখা। নাম ‘পারিয়া’। পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায়। এছাড়া নিজের নির্মাণেও ছবি তৈরির কাজে সময় দিচ্ছেন অভিনেত্রী। 

সূত্র: এবিপি

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প