নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
১৫ জুন ২০২৩, ১৭:০৪আপডেট : ১৫ জুন ২০২৩, ১৭:০৪

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ খ্যাত এই তেলেগু সুপারস্টার ব্যবসা-বাণিজ্যেও মনোযোগী। বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক তিনি। এবার তিনি চালু করলেন নতুন প্রতিষ্ঠান, একটি মাল্টিপ্লেক্স। এর নাম ‘এএএ সিনেমাস’। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদের আমীরপেটে অবস্থিত এটি।

বৃহস্পতিবার (১৫ জুন) নিজ হাতে অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন আল্লু অর্জুন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা আল্লু অরবিন্দ, তেলেঙ্গানার প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবসহ অনেকে।

উদ্বোধন সেরে কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন আল্লু অর্জুন। আর বলেছেন, ‘আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করেছি।’

প্রদীপ জ্বালিয়ে প্রেক্ষাগৃহের মঙ্গল কামনা করেছেন আল্লু অর্জুন বৃহস্পতিবার উদ্বোধন হলেও শুক্রবার (১৬ জুন) এই মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী হবে। এদিন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘আদিপুরুষ’। সেটিই হতে যাচ্ছে এএএ সিনেমাসের প্রথম সিনেমা। ভারতের পাশাপাশি হলিউডের সিনেমাও চলবে এখানে।

আল্লু অর্জুন দক্ষিণী সিনেমার তৃতীয় তারকা, যিনি নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন। এর আগে মহেশ বাবু (এএমবি সিনেমাস) ও বিজয় দেবেরাকোন্ডা (এভিডি) নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন।

বাবা আল্লু অরবিন্দের সঙ্গে প্রেক্ষাগৃহের ভেতরে আল্লু অর্জুন প্রসঙ্গত, আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’। এটি ২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’র দ্বিতীয় খণ্ড। এতে আল্লুর নায়িকা রাশমিকা মান্দানা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিল।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প