কলকাতা থেকে ভেসে এলো মিথিলার নতুন খবর

বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৩, ১৬:২৩আপডেট : ১৬ জুন ২০২৩, ২১:৫৭

গেলো মাসের শেষাংশে হঠাৎ ছড়িয়ে পড়ে রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন। কলকাতার গণমাধ্যমেই বিস্ফোরিত হয় ইঙ্গিতপূর্ণ খবরটি। এমনকি দুই মাসের মধ্যে কাগজ-কলমে সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্যের পাঠ চুকে যাবে বলেও শোনা যায়। তবে সেই গুঞ্জনে পাত্তা দেননি মিথিলা। বরং নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন বলে জানান।

মাস খানেক পর মিথিলার কথারই প্রমাণ মিললো। কলকাতা থেকে ভেসে এলো তার নতুন খবর। টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।

নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা অনির্বাণ। ছবির মুখ্য ভূমিকায় থাকছেন ঢাকার মিথিলা। এছাড়াও দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

‘ও অভাগী’র চরিত্রে মিথিলা পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে নির্মাতা অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘শরৎচন্দ্রের লেখাকে বরাবরই সিনেম্যাটিক মনে হয় আমার কাছে। তবে এই গল্পটাকে আমি ষাট-সত্তর দশকের পটভূমিতে নিয়ে এসেছি। সেই সঙ্গে কিছু নতুন চরিত্রও যুক্ত করেছি।’

তিনি জানান, ‘ও অভাগী’তে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাচ্ছে বলে জানান পরিচালক।

ছবির অন্য শিল্পীরা ইতোমধ্যে মিথিলার একটি লুকও প্রকাশ করা হয়েছে। যেখানে তাকে সাদামাটা শাড়িতে বিষণ্ণ রূপে দেখা গেছে। ছবিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলার সংক্ষিপ্ত মন্তব্য, ‘গল্পটা আমার পছন্দের। আর এটার অ্যাডাপটেশনও দারুণ লেগেছে। তাই রাজি হয়েছি।’

স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে