কাঁদতে কাঁদতে শাকিবকে বুবলী: এত অপরিচিত হয়ে গেলেন আপনি!

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৬:১৭আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:০১

ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলীর মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা অস্পষ্ট। একদিকে শাকিব বারবার বলেছেন, বুবলী তার জীবনে অতীত হয়ে গেছেন। অন্যদিকে বুবলী নিজেকে শাকিবের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণের চেষ্টা জারি রেখেছেন। তবে তাদের সংসারের বালিঘর যে বিচ্ছেদের ঢেউয়ে বিলীনের পথে, তা সহজেই আঁচ করা যায়।

শাকিব বর্তমানে নতুন সিনেমা ‘প্রিয়তমা’ নিয়ে ব্যস্ত। এই ছবির শুটিংয়ের ফাঁকে ক’দিন আগে অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের ভিডিও কনটেন্টে হাজির হয়েছেন, নানান বিষয়ে কথা বলেছেন তিনি।

এবার জয়ের ক্যামেরায়, প্রশ্নের সামনে বুবলী। বিভিন্ন বিষয়ে আলাপ শেষে শাকিব ইস্যু উঠে আসে। আর সেটার অংশটুকু নিজের ফেসবুক পেজে উন্মুক্ত করেছেন সঞ্চালক জয়।

এতে শাকিবকে শেষবারের মতো একটি অনুরোধ করেছেন বুবলী। কাঁদতে কাঁদতে বললেন, ‘আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনও মিথ্যা অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন। তারপরও আমি চেষ্টা করেছি, সব কিছু ঠিক করার। কিন্তু কিছুই হয়নি। আমি চাই আপনি নিজের মতো ভালো থাকুন। তবে আমাকে আর আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন।’

শাকিব খান ও বুবলী কান্নাজড়ানো কণ্ঠে বুবলী আকুতি, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনও সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। কোনও অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন, শেহজাদের মা কিংবা আপনার ওয়াইফকে সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন; শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো এটিও গোপন রাখেন এ নায়ক। গেলো বছরের সেপ্টেম্বরে সন্তানসহ ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের অবনতি লক্ষ করা যাচ্ছে। 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান