রোমান্টিক নাসির উদ্দিন খান, অস্বস্তিতে বুবলী! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৫:১১আপডেট : ২৩ জুন ২০২৩, ১৮:০৭

ওটিটি দুনিয়ার সুবাদে মারকুটে অভিনেতা নাসির উদ্দিন খানকে এখন সবাই চেনেন। যিনি অভিনয়ে যেমন অনবদ্য, হিংস্রতায় ততধিক। যার সর্বশেষ নজির মিলেছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ।

সেই মোড় থেকে বেরিয়ে ২২ জুন রাতে দারুণ চমকে দিলেন এই অভিনেতা। হাজির হলেন রোমান্টিক অবতারে। কণ্ঠে রাগাশ্রয়ী প্রেমময় গান, দৃষ্টিতে প্রেমিক চাহনিতে জমিয়ে দিলেন নাসির। একেবারে অন্যরকম এক প্রেমময় দ্যোতনা ছড়িয়ে দিলেন বুঝি মন্দ চরিত্রের তুখোড় অভিনেতা নাসির উদ্দিন খান। তবে তার বিপরীতে নববধূ সাজে শবনম বুবলীকে পাওয়া গেছে অস্বস্তি প্রকাশে! গানটির নাম ‘হৃদয় দিয়ে’। 

নির্মাতা চয়নিকা চৌধুরীর ঈদের সিনেমা ‘প্রহেলিকা’ আগেও আলোচনায় এসেছে গান দিয়ে। ‘মেঘের নৌকা’ নামের সেই গানে মুগ্ধ করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এবার ‘হৃদয় দিয়ে’ গানের মাধ্যমে নাসির উদ্দিন খানের সঙ্গে রসায়নে মজেছেন বুবলী!

নাসির উদ্দিন খান ও শবনম বুবলী গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। নিজের সুর-সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস, সঙ্গে আছেন স্বরলিপি। এ গানের সংশ্লিষ্টদের সবার প্রতি মুগ্ধতা জানিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বললেন, ‘‘আসিফ ভাইয়ের এত সুন্দর কথায় কিশোর আর স্বরলিপির গান। কী সুন্দর গলা। নাসির উদ্দিন খানের কথা আর কী বলবো! কী চেষ্টা তার ভালো করার। বুবলীকে বললাম, তাকে এভাবে কেউ দেখেনি আগে। আমাদের ‘প্রহেলিকা’ যেন জয়ী হয়। প্রার্থনা করবেন প্লিজ। সবাই অবশ্যই ছবিটি দেখতে যাবেন।”

এদিকে গানটির গায়ক ও সংগীত পরিচালক কিশোর দাস বলেছেন, “কিছু গান থাকে, যেটা ঠিকঠাক হতে ভাগ্য লাগে। ‘হৃদয় দিয়ে’ গানটাও তেমনই। গানটি কাছের মানুষ যারা শুনেছেন, প্রত্যেকের কাছ থেকে উৎসাহ, প্রশংসা পেয়েছি।”

উল্লেখ্য, নির্মাণযজ্ঞ শেষে ‘প্রহেলিকা’ ক’দিন আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ফলে মুক্তিতে আর কোনও বাধা নেই। সব ঠিক থাকলে এই ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। রঙ্গন মিউজিক প্রযোজিত এই ছবিতে মাহফুজ, বুবলী ও নাসির উদ্দিন ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।

গানের লিংক:

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প