নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে নিয়ে নাটক!

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ২১:১৪আপডেট : ২৭ জুন ২০২৩, ২১:৪৩

নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে নিয়ে তৈরি হলো একটি টিভি নাটক। নাম ‘হ্যাপি বার্থডে’। এটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ।

না, দেবাশীষ বিশ্বাসের ওপর কোনও বায়োগ্রাফি নয়; কিংবা তার জীবনের কোনও ঘটনা অবলম্বনেও নয় এটি। মিঠু খন্দকারের প্রযোজনায় অনুরুপ আইচের গল্পের ছায়া অবলম্বনে ভিন্ন একটি গল্প দিয়ে নাটকটি নির্মিত হয়েছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন হিমিকা হিমি। 

সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকে দেবাশীষ বিশ্বাসকে দেখা যাবে একজন ব্যাচেলর লেখকের চরিত্রে। তার ফ্ল্যাটে একদিন এসে হাজির হন অচেনা এক মেয়ে। যে মেয়েটি লেখককে দাবি করেন, এটি তার চাচার বাসা। ৬ মাস আগেও তিনি এই বাসায় এসেছেন, থেকেছেন। এমনকি লেখকের বাসার পর্দা-সোফা সবই তার পরিচিত।

অথচ লেখকের দাবি, এই বাসায় তিনি চার বছর ধরে বসবাস করছেন। এবং তিনি মেয়েটিকে চেনেন না।

এমনই এক অদ্ভুত গল্পে নির্মিত হলো ‘হ্যাপি বার্থডে’।

পাত্র-পাত্রীর মাঝে নির্মাতা জীবন শাহাদাৎ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাসের প্রতিক্রিয়া এমন, ‘আমি আসলে নির্মাতা ও উপস্থাপনা পেশায় যুক্ত। জীবনের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়ে ভালোই লাগলো। গল্পটা শুনে দেখলাম গতানুগতিক ধারার বাইরে। তাই আগ্রহ জন্মেছে। কাজটা করতে পেরে ভালো লেগেছে। আশা করছি দর্শকরা একটা চমৎকার কাজ দেখতে পাবেন।’

এদিকে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘এবার দেবাশীষ বিশ্বাসকে অভিনেতা হিসেবে আবিষ্কার করবেন দর্শক। গল্পটা অন্যরকম। আশা করছি ভালো কিছু হবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন তমাল মাহবুব, তাবাসসুম মিথিলা প্রমুখ। নির্মাতা জানান, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে শিগগিরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প