মাহফুজের প্রত্যাবর্তনে শাকিবের উচ্ছ্বাস

বিনোদন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ১৩:০২আপডেট : ২৮ জুন ২০২৩, ১৬:০২

সোজা কথায়, এবারের ঈদে তারা দুজন প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিযোগী। কেননা, দুজনেরই নতুন ছবি মুক্তি পাচ্ছে। অথচ একে অপরকে শুভকামনা জানিয়ে যে বার্তা দিলেন, তাতে অবাক মুগ্ধতায় ছেয়ে গেছে ভক্তদের মন।

একটু পেছন থেকে শুরু করা যাক। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র কেন্দ্রীয় চরিত্রে আছেন মাহফুজ আহমেদ। ছবির প্রচারণায় বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন অভিনেতা। সেই সুবাদে নিজের ছবির পাশাপাশি অন্যান্য ছবি নিয়েও কথা বলেছেন তিনি।

বাদ যায়নি ‘প্রিয়তমা’ তথা শাকিব খানের প্রসঙ্গ। ঢালিউড নবাবের প্রশংসায় মাহফুজ আহমেদ বলেছেন, ‘শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটো জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’

‘প্রহেলিকা’ সিনেমার দৃশ্যে মাহফুজ-বুবলী এখানেই থামেননি মাহফুজ। ব্যক্তিগতভাবে ফোনও করেছেন শাকিবকে। সে তথ্য প্রকাশ করলেন শাকিব নিজেই। সেই সঙ্গে মাহফুজ আহমেদকে নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ‘প্রহেলিকা’র জন্য জানিয়েছেন শুভকামনা। দীর্ঘদিন পর বড় পর্দায় মাহফুজের প্রত্যাবর্তনে আনন্দিত এই নায়ক।  

শাকিব বললেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক কথা আর দারুণ সব ভাবনা বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব-ইধিকা একদিকে ভক্তরা পছন্দের তারকাকে এগিয়ে রাখতে সারাক্ষণ তর্ক-বিতর্কে ডুবে আছে। অন্যদিকে মাহফুজ-শাকিব বুঝিয়ে দিলেন, তারা মূলত একে-অপরের শুভাকাঙ্ক্ষী।

বলা দরকার, শাকিবের ‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে তার নায়িকা কলকাতার ইধিকা পাল। ঈদের দিন থেকে শতাধিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

‘প্রহেলিকা’য় মাহফুজের সঙ্গে আছেন শবনম বুবলী ও নাসির উদ্দিন খান। দুই হালি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প