যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০২৩, ১৩:৩৬আপডেট : ৩০ জুন ২০২৩, ১৭:৪১

মুক্তির দ্বিতীয় দিনেই বড় সুখবর এলো ‘প্রিয়তমা’র ঘরে। শাকিব খান অভিনীত নতুন এই ছবি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে আমেরিকায়। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক।

তিনি বলেন, “ঈদ উপলক্ষে ৭ জুলাই কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তর্জাল’র। কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, ৭ জুলাই তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে।’’

সজীব সপ্তক জানান, আগামী ৪ জুলাই সকাল নাগাদ কানাডা ও আমেরিকার হললিস্ট ও শো শিডিউল প্রকাশ করবেন তারা।

এদিকে ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ বলেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’। খুব শিগগিরই হললিস্ট দেওয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করবো, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”

হিমেল জানান, আমেরিকার পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে।

এই ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। এ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি সাড়া পাচ্ছে বেশ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প