আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ!

বিনোদন ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১৭:২৩আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:১১

দুই বাংলার সবচেয়ে ভাইরাল রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। এবার সেটি উঠে এলো বলিউডে, তাও আবার আলিয়া ভাটের কণ্ঠে!

২৫ বছর পর ফের সম্পর্কের গল্প দেখাবেন করণ জোহর। প্রকাশ্যে এলো ‘রকি ও রানি কি প্রেম কাহানি’র ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে করণ চমকে দিলেন পারিবারিক সম্পর্কের নানা বাঁক ছুঁয়ে। যাতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।

পরিবার নিয়ে গল্প ভালোই বলেন করণ। এই ছবিতেও দুই পরিবারের মধ্যে ভাব করাতেই জেরবার রকি আর রানি। দুই পরিবারের ভাবনা একেবারেই আলাদা। সেখান থেকে দাঁড়িয়েই নিজেদের বিয়ের জন্য রাজি করাতে কী না কি করতে হয় তাদের। টুইস্ট দিয়েছেন করণ। আলিয়া যে বাঙালি সেটি তার সাজগোজ অথবা হিন্দির মাধ্যমে প্রকাশ না পেলেও ট্রেলার এনেছেন বাংলার বেশ কিছু বিষয়কে।

প্রথম, ট্রেলারে শোনা গেলো পশ্চিম বাংলার নাম। দ্বিতীয়, আলিয়া বলছেন ‘খেলা হবে...’। যথারীতি, এ কথা শুনে বেশ অবাক হচ্ছেন বাঙালিরা। এদিকে, আলিয়ার বাবা-মায়ের চরিত্রে রয়েছেন চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবিঠাকুরকেও বাদ দিলেন না করণ। এমনকি বাঁধাধরাভাবেই নজরে এলো দুর্গাপূজাও।

অবশ্য, বেশিরভাগ দর্শকই আশাহত হয়েছেন ট্রেলার দেখে। তাদের কথায়, আলিয়া-রণবীরের মধ্যে কেমিস্ট্রির বড় অভাব। কেউ বললেন, ‘টু স্টেটস’-এর নকল করে বসিয়ে দিয়েছেন তো! ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ ছবির দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন করণ। কিন্তু, দর্শকদের মোটেই মনে ধরেনি ট্রেলার। অবশ্য উল্টো মতেরও কমতি নেই মন্তব্যের ঘরে।

তবে সব ছাপিয়ে দুই বাংলায় আলোচনা উঠেছে আলিয়ার কণ্ঠে ‘খেলা হবে...’ সংলাপ নিয়ে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প