আরও একটি রেকর্ড গড়ছেন জাংকুক

বিনোদন ডেস্ক
০৮ জুলাই ২০২৩, ১৮:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৮:০৬

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড ‘বিটিএস’র কনিষ্ঠতম সদস্য জাংকুক। তবে বয়সে সবার ছোট হলেও রেকর্ডে অনেকের চেয়ে এগিয়ে। ইতোমধ্যে নিজেকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন তিনি। ফিফা বিশ্বকাপের মতো আয়োজনে পারফর্ম করে মাতিয়েছেন বিশ্ব। যেটা ছিল প্রথম কোনও কে-পপ তারকার অংশগ্রহণ। এছাড়া স্পটিফাইতেও বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গত ২৭ মার্চ দ্রুততম সময়ে ১ বিলিয়ন স্ট্রিমিংয়ের খেতাবটি নিজের করে নেন এই তরুণ।

এদিকে চলতি মাসেই একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন জাংকুক। আগামী ১৪ জুলাই প্রকাশ হবে তার প্রথম একক গান ‘সেভেন’। মজার ব্যাপার হলো, এই দিনেই তিনি নতুন আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রথম কে-পপ তারকা হিসেবে বিখ্যাত ‘গুড মর্নিং আমেরিকা (জিএমএ) সামার কনসার্ট সিরিজ’-এ একক পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
 
জাংকুক জিমএ সিরিজ কনসার্ট যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় একটি আয়োজন। এ আয়োজনের অংশ হিসেবে গ্রীষ্মকালে কয়েকটি কনসার্ট হয়ে থাকে। এবার মোট সাতটি কনসার্ট হবে। আর প্রথম কনসার্টেই চমক হিসেবে থাকছেন ‘বিটিএস’র জাংকুক। নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে কনসার্টটি। 
এর আগে ২০১৯ এবং ২০২১ সালে নিজের দল ‘বিটিএস’র সঙ্গে এই সিরিজ কনসার্টে পারফর্ম করেছিলেন জাংকুক। এবার একাই মাতাবেন মার্কিন নাগরিকদের। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাজ করছে বিটিএস আর্মিদের (ভক্ত) উন্মাদনা। 

এবারের জিমএ সিরিজ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড ‘ফিটজ অ্যান্ড দ্য ট্যানট্রামস’, গায়িকা কার্লি রে জেপসেন, ফ্যাট জো, রেমি মা, বুস্টা রাইমস, হোজায়ার, টিম ম্যাকগ্রো ও স্যাম হান্ট। কনসার্টের ভেন্যু ও পোস্টার

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প