বাংলাদেশের জন্য নচিকেতার নতুন গান

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৮:১৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৪৭

দুই বাংলায় সমান জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশের জন্য সম্প্রতি তিনি গাইলেন নতুন গান ‘বরিষণ’। কেতন শেখের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। 

আজব রেকর্ডস থেকে প্রকাশিতব্য গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নচিকেতা। গানটি রেকর্ড হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে।

গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি, সংগীত পরিচালক। ওর লেখা সুরে আগেও গেয়েছি বেশ কবার। এবার ওর সংগীতায়োজনে গাইলাম কেতনের লেখা, সুরে। লেখাটা কবিতার মতো, গাইতে ভালো লেগেছে।’

এ প্রসঙ্গে কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা-সুরে গান মানে একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

রেকর্ডিংয়ে কেতন, নচিকেতা ও জয় ‘বরিষণ’ নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার প্রিয় মানুষ, শিল্পী। ওনার সাথে কাজ করতে গেলে প্রতিবার ঋদ্ধ হই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি সবার ভালো লাগবে এই গান।’

এ মাসের শেষদিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এছাড়াও শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ বেশ ক’টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গত জুন মাসেই সর্বশেষ বাংলাদেশের জুটি মিউজিক থেকে প্রকাশ হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’। ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় এতে সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। গানটি বেশ প্রশংসিত হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
ফিরে এলো মিশ্র অ্যালবাম!
ফিরে এলো মিশ্র অ্যালবাম!
আইয়ুব বাচ্চুকে নিয়ে বইমেলায় ‘রুপালি গিটার’
আইয়ুব বাচ্চুকে নিয়ে বইমেলায় ‘রুপালি গিটার’
সুর-সংগীতে জয়, ভিডিও নির্মাণে মাহতিম
সুর-সংগীতে জয়, ভিডিও নির্মাণে মাহতিম
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’