আইয়ুব বাচ্চুকে নিয়ে বইমেলায় ‘রুপালি গিটার’

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৮

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে প্রকাশ পেল বাংলাদেশের রক আইকন আইয়ুব বাচ্চুর জীবনীকেন্দ্রিক গ্রন্থ ‘রুপালি গিটার’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের নানান দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পী খান, নিয়াজ আহমেদ অংশু, আব্দুল্লাহ আল মাসুদ ও জয় শাহরিয়ার নিজেই। 

বইটিতে এলআরবি’র ইতিহাস তুলে ধরেছেন মিলু আমান ও হক ফারুক। এছাড়াও ২০১২ সালে নেয়া একটি অপ্রকাশিত দীর্ঘ সাক্ষাতকার স্থান পেয়েছে বইতে, যা নিয়েছেন আসিফ আসগর রঞ্জন। এর পাশাপাশি ডিস্কোগ্রাফি অধ্যায়ে আইয়ুব বাচ্চুর সকল অ্যালবাম ও প্রায় ৬০০ প্রকাশিত গানের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু। ‘রুপালি গিটার’ প্রকাশ করেছে আজব প্রকাশ।

বইটির সম্পাদক ও প্রকাশক জয় শাহরিয়ার বলেন, ‘বাচ্চু ভাই আমাদের দেশে রক গানের ইন্সটিটিউট। সারাবিশ্বে তিনি বাংলা গান পৌঁছে দিয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বাচ্চু ভাইয়ের মৃত্যুর পর বছর চারেক পেরিয়ে গেলেও তেমন কোনও ডকুমেন্টেশন হয়নি। আমাদের এখানে এই চর্চাটাই খুব কম। তাই আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের জীবন ও কর্ম সংরক্ষণ করতে এই বইয়ের মধ্য দিয়ে। আইয়ুব বাচ্চুর জীবন ও কর্ম এত বিশাল যে একটা ১৮৪ পৃষ্ঠার বইতে তা সম্পূর্ণ তুলে ধরা অসম্ভব। কাজটা শুরু করলাম। আশা করি আমার মতো যারা বাচ্চু ভাইয়ের ভক্ত আছে, তারা সবাই মিলে এই কাজটা এগিয়ে নিয়ে যাবো।’

/এমএম/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা
অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা
বিনোদন বিভাগের সর্বশেষ
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ