নেটফ্লিক্স অফিসের সামনে আন্দোলনে হলিউড শিল্পীরা

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২৩, ১৯:৫৯আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫:০৫

রাজপথে নেমেছে হলিউডের শিল্পী-কুশলীরা। হলিউডের স্ক্রিন অ্যাকটরস গিল্ড (এসএজি)-এর ব্যানারে চলা এই আন্দোলনের সঙ্গে এক হয়েছেন সংগঠনটির ১ লাখ ৬০ হাজার সদস্যের বেশিরভাগ। যারা হলিউডের টিভি ও সিনেমা শিল্পের সঙ্গে নানাভাবে জড়িত।

অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে সংগঠনটির পক্ষ থেকে। যার ফলে হলিউডের কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই আন্দোলনে উঠে এসেছে একাধিক দাবি। এরমধ্যে রয়েছে বেতনবৃদ্ধি, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলো থেকে পারিশ্রমিক বৃদ্ধি, রয়্যালটির স্বচ্ছতা ইত্যাদি।

স্যাগ-আফট্রা সংগঠনটির অফিস আন্দোলনকারীদের গুরুতর অভিযোগ নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে। তাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোন ছবি কেমন স্ট্রিমিং হচ্ছে, তার নির্দিষ্ট কোনও তথ্য দেয় না। ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনার চেষ্টা করেছিল। কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ তাদের কথা শোনেনি। উপরন্তু তারা খবর ফাঁস করে দিয়েছে বাইরে। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে এসএজি-আফট্রা।

গত মে মাস থেকে হলিউডের চিত্রনাট্যকাররা এই ধর্মঘট শুরু করেছেন। সাড়ে এগারো হাজার লেখক একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধিসহ একাধিক দাবি আছে তাদের। এর সঙ্গে এবার যুক্ত হলেন অভিনেতাসহ অন্য কুশলীরা। 

১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে হলিউড তথা বিশ্বচলচ্চিত্র স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নেটফ্লিক্স অফিসের নিচে চলছে রাইটার্স গিল্ডের এক সদস্য

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প