‘প্রহেলিকা’র পর মাহফুজ আহমেদের ‘অদৃশ্য’ চমক

সুধাময় সরকার
১৫ জুলাই ২০২৩, ১৪:৪০ আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:০৩

মাঝে টানা ৮ বছরের বিরতি নিয়ে যেন রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে অভিনেতা মাহফুজ আহমেদের। শুরুটা হলো গত ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। যেখানে তিনি গত তিন সপ্তাহে প্রমাণ করেছেন, পুরান চাল ভাতে কতোটা বাড়ে। দেশের দুই রানিং ‘সুপারস্টার’ শাকিব খান ও আফরান নিশোর বিপরীতে মাহফুজ যেন একাই লড়াই করে টিকে আছেন এখনও। মাল্টিপ্লেক্সে ছবিটি চলছে হাউজফুল।

তবে সিনেমা হলের সেই জৌলুস কমার আগেই নতুন খবরে চমকে দিলেন বিটিভি’র নুরুল হুদা। জানালেন, এবারই প্রথম তিনি কাজ করলেন ওটিটি প্ল্যাটফর্মে। তাও আবার শুরুটা হচ্ছে সিরিজ দিয়ে। নাম ‘অদৃশ্য’। এরমধ্যে শুটিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। যাতে মাহফুজ আহমেদের বিপরীতে দেখা যাবে অপি করিমকে।

দুজনই জুটি হয়ে শূন্য দশকে অসংখ্য কাজ করেছেন। লম্বা বিরতি পেরিয়ে ফের মুখোমুখি হচ্ছেন ওটিটিতে। 

বলা দরকার, ওটিটিতে মাহফুজ আহমেদের প্রথম কাজ হলেও অপি করিম এই অধ্যায়ের শুরু থেকেই কাজ করছেন। তার প্রথম ওটিটি কাজ ছিল অমিতাভ রেজার সিরিজ ‘ঢাকা মেট্রো’।

‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ ও শবনম বুবলী এদিকে দীর্ঘ ক্যারিয়ারের প্রথম সিরিজটিতে কাজ করে দারুণ উচ্ছ্বসিত মাহফুজ আহমেদ। যদিও এ সম্পর্কে আগাম কিছু বলতে চাননি অভিনেতা। তবু জানালেন এভাবে, ‘এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। সেটা গল্প যেমন শুটিং অভিজ্ঞতাও তেমন। এভাবে কাজ করা হয়নি আগে। এর বেশি কিছু আমি বলতে পারছি না। যা বলার নির্মাতাই বলবে।’    

সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। তিনি জানান, ‘অদৃশ্য’ নামের সিরিজটির ৫০ ভাগ শুটিং এরইমধ্যে শেষ করেছেন। বাকিটাও চলছে দ্রুত। ২২ সেপ্টেম্বর নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। শেষ সিনেমা ‘মায়ার জঞ্জাল’-এ অপি করিম

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
ঘরে বসেই দেখা যাবে অপি করিমের সিনেমা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী