জেলে সঞ্জয়ের আয় ৪৪০ রুপি!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭

সঞ্জয় দত্ত
সাড়ে তিন বছরে জেল জীবনে বলিউড তারকা সঞ্জয় দত্তের আয় ৪৪০ রুপি! পর্দায় তার পারিশ্রমিক আকাশ-ছোঁয়া হলেও কারাগারে সঞ্জয় দৈনিক পারিশ্রমিক পেতেন মাত্র ৩৫ রুপি করে। এই হিসেবে প্রাত্যহিক খরচ বাদ দিয়ে সাকুল্যে ৪৪০ রুপি অর্জন করেছেন তিনি। এমনই তথ্য প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম।

২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাবেন সঞ্জয় দত্ত। জানা গেছে, এ সময় তাকে তার প্রাপ্য ৪৪০ রুপি বুঝিয়ে দেওয়া হবে। কারাফটকে তাকে অভ্যর্থনা জানাবেন স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা।

১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত একে-৪৭ রাইফেল বেআইনিভাবে নিজের কাছে রাখার জন্য দোষী সাব্যস্ত হন সঞ্জয়। ভারতীয় কারাগারে দোষী সাব্যস্তদের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সঞ্জয় সেখানে কাগজের ব্যাগ ও খাকি রঙের খাম তৈরি করতেন।

একজন কারা কর্মকর্তা জানান, সঞ্জয় দত্ত প্রথম দিকে পত্রিকা থেকে কাগজের ব্যাগ তৈরি করতেন। তিনি একদল এক্সপার্টের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি।

/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প