বিয়ের প্রশ্নে তাপসীর জবাব: আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১৪:৪৯আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:১৩

সিনেমার পর্দায় হোক বা বাস্তব জীবন, সবখানেই স্পষ্টভাষী তাপসী পান্নু। যেকোনও বিষয়ে নিজের মন্তব্য সাফ জানিয়ে দেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা চর্চা তার পছন্দ নয়। তবে এবার বিয়ে প্রসঙ্গে এমন একটি মন্তব্য করলেন, যেটাকে ‘খোঁচা’ হিসেবে দেখছে নেটিজেনরা।

সোমবার (১৭ জুলাই) ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন তাপসী। সেখানে তার অনুসারীরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও আকারে দিয়েছেন অভিনেত্রী।

এক অনুরাগী প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করবেন কবে?’ এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং সহসাই বিয়ে করছি না। তবে যখন করবো, সবাইকে জানিয়েই করবো।’

নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে শোনা যায়। বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও মা হওয়ার অপেক্ষায়। তিনিও এখনও বিয়ে করেননি। এরমধ্যেই তাপসী পান্নুর এমন মন্তব্য; তাই নেটিজেনদের ধারণা, তিনি বিষয়টি নিয়ে অন্য অভিনেত্রীদের খোঁচা দিয়েছেন।

তাপসী অবশ্য সিঙ্গেল নন, অনেক দিন ধরে তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গে প্রেম করছেন। অভিনেত্রী আগেও জানিয়েছেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়েটা সারতে চান তারা।

তাপসী পান্নু তাপসীকে সর্বশেষ ‘ব্লার’ সিনেমায় দেখা গেছে। এটি গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে এক হালির বেশি সিনেমা রয়েছে। এরমধ্যে দর্শকের আগ্রহের মূলে রয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে।

ছবিটির আপডেট নিয়েও এক ভক্ত তার কাছে জানতে চান। বিপরীতে তাপসী বললেন, ‘বর্তমানে ছবিটির কী অবস্থা, কবে নাগাদ পোস্টার, ফার্স্ট লুক এসব আসবে, সেটা নির্মাতা রাজকুমার হিরানি জানেন। আমি তো শুধু অভিনেত্রী হিসেবে নিজের অংশের শুটিং করেছি। ছবিটির অংশ হতে পেরে আমি আনন্দিত।’

সূত্র: এনডিটিভি

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
নেটদুনিয়ায় উত্তাপ বাড়ালেন দেব-শুভশ্রী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী