রাজ্জাক যখন ধারাভাষ্যকার

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২

ধারাভাষ্যকার রাজ্জাক
নায়করাজ রাজ্জাক ক্রিকেটের পাঁড় ভক্ত। বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম আর মোস্তাফিজুর রহমানকে তার বেশি পছন্দ। নিয়মিত তাদের খেলা দেখেন। 
আর এদিকে চলছে ‘টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট’। তাই এবার চিত্রনায়ক রাজ্জাককে পাওয়া গেল নতুন ভূমিকায়। এফ এম রেডিও ভূমির হটসিটে বসেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা।
বুুধবার সন্ধ্যায় বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি।
ধারাভাষ্যের পাশাপাশি খেলা নিয়ে নানা কথাও বলেছেন রাজ্জাক।
জানা গেছে, সব ঠিক থাকলে এশিয়া কাপ চলাকালে এ কাজটি করতে আবারও তাকে দেখা যাবে। চিত্রনায়ক রাজ্জাক তো থাকছেনই, রেডিও ভূমিতে নিয়মিত তারকা ধারাভাষ্যকার হিসেবে থাকবেন সুবর্ণা মুস্তাফা। বুধবারের ম্যাচে স্টুডিও রুমে আরও ছিলেন সুবর্ণা ও রাজ্জাকের ছেলে নায়ক সম্রাট।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প