হালুমের সঙ্গে তিশা

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৬:০৩আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৬:২৫

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এই দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগ এবং সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং তাদের প্রিয় বাঘদের ভালো ও নিরাপদ রাখার বার্তা নিয়ে বিশেষ প্রচারণা শুরু করেছে সিসিমপুর। 

‘সবার প্রিয় বাঘ, বাঘরা ভালো থাক’- শিরোনামের এ প্রচারণার অংশ হিসেবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে সচেতনতামূলক মজার একটি ভিডিও। যেখানে শিশুদের প্রিয় ও মজার চরিত্র সিসিমপুরের হালুমের সঙ্গে অংশ নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

বাঘ দিবসের প্রচারণায় হালুমের সঙ্গে তিশা শিশুদের জন্য ভিডিওটিতে তিশা ও হালুম গল্প-আড্ডা-প্রশ্নে বাঘ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেছে। পাশাপাশি প্রকৃতিতে বাঘের গুরুত্ব, বাঘদের ভালো এবং নিরাপদ রাখা কেন দরকার, সেসব কথা বলা হয়েছে শিশুদের উপযোগী করে। বিশেষ এই সচেতনতা ও বিনোদনমূলক ভিডিওটি বিশ্ব বাঘ দিবসে সিসিমপুরের ইউটিউব চ্যানেলসহ নানা মাধ্যমে প্রচার করা হবে।

তথ্যগুলো জানিয়েছেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর গণমাধ্যম পরামর্শক পলাশ মাহবুব। 

এছাড়াও বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শিশুদের জন্য কুইজের আয়োজন করা হয়েছে সিসিমপুরের ফেসবুক পেইজে। যেখানে সিসিমপুরের বন্ধু হালুম বাঘ সম্পর্কিত মজার মজার সব প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে শিশুদের সামনে। বাঘ দিবসের প্রচারণায় হালুমের সঙ্গে তিশা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
এবারের বইমেলায় নেই সিসিমপুরের পরিবেশনা
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
আবৃত্তিকার হালুম, টুকটুকি, ইকরি ও শিকু!
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
সিসিমপুরের ঘরে এবার ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড
শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর
শিশুদের স্বার্থে একসঙ্গে বিটিআরসি ও সিসিমপুর
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই