রহস্যে ডুবে মুগ্ধ দর্শক, যা বললেন মেহজাবীন

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৭:০৫আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৩২

কোরবানির ঈদে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দিয়ে বাজিমাত করেছেন। দর্শকের বিপুল সাড়ায় নাটকটি অনেক দিন ধরেই ছিল ট্রেন্ডিংয়ে। সেই রেশ কাটতে না কাটতে নতুন কাজ নিয়ে হাজির ছোট পর্দার অঘোষিত কুইন মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (২৭ জুলাই) মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘আমি কী তুমি’। নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

আট পর্বের এই সিরিজ মুক্তি পেয়েছে আই-স্ক্রিনে। রহস্য, রোমাঞ্চ আর কল্পবিজ্ঞানের সমন্বয় ঘটেছে সিরিজটিতে। যা দর্শককে দিচ্ছে নতুনত্বের স্বাদ। আর তাই মুক্তির পরই সিরিজটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ-পেজ ও অ্যাকাউন্ট থেকে আসছে ইতিবাচক প্রতিক্রিয়া।

এ নিয়ে মেহজাবীন চৌধুরী বললেন, ‘এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি, রেসপন্স খুব ইতিবাচক। এই প্রথম সায়েন্স ফিকশনে কাজ করলাম। যদিও এটা পুরোপুরি সায়েন্স ফিকশন না, কিছুটা কল্পবিজ্ঞানের ছোঁয়া আছে। তবে এই ধরনের কাজ তো আমাদের এখানে তেমন হয় না। সেই তুলনায় আমাদের একটা চেষ্টা ছিল। আর দর্শক সেই চেষ্টাকে পজিটিভলি নিচ্ছেন। তাই ভালো লাগছে।’

দর্শকের কয়েকটি প্রতিক্রিয়া দর্শকের সামগ্রিক প্রতিক্রিয়া বোঝার জন্য আরও কিছুটা সময় চান মেহজাবীন। তার ভাষ্য, ‘ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকেই তো এখন রেসপন্স বোঝা যায়। তো ভালো প্রতিক্রিয়াই পাচ্ছি। তবু আরও কিছু দিন যাক, মাত্র তো রিলিজ হলো। আটটা পর্ব দেখতেও তো মানুষের সময় লাগবে। আরও কয়েক দিন পর ভালোভাবে বোঝা যাবে, ওভারঅল রেসপন্স কেমন।’

‘আমি কী তুমি’ সিরিজে গল্পের খাতিরে এমন কিছু বিষয় বা তথ্য যুক্ত করা হয়েছে, যেগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই। তাই সিরিজটি দেখার পর কেউ কেউ সেটা যাচাই করে নিচ্ছেন ইন্টারনেটে। এই বিষয়টিও আলাদাভাবে মেহজাবীনের ভালো লাগছে বলে জানালেন।

অন্যদিকে নিজের নতুন নির্মাণ নিয়ে ভিকি জাহেদ বললেন, ‘এটা আমার একটা ভিন্নধর্মী কাজ। সাম্প্রতিক সময়ে আমার নির্মাণে থ্রিলার-হরর ধাঁচের কাজ বেশি দেখা গেছে। এবার একটু ভিন্ন পথে হাঁটলাম। এই ওয়েব সিরিজে দর্শক রোমান্স-ড্রামা-ট্র্যাজেডি-কমেডি-বিজ্ঞান অনেক কিছুর স্বাদ পাবেন। আর আমার স্বভাবজাত সাসপেন্স-থ্রিল তো থাকছেই।’

‘আমি কী তুমি’ সিরিজের দুটি পোস্টার সিরিজটিতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, মৌ, ইন্তেখাব দিনার প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান