বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা

৮২তম রবীন্দ্রপ্রয়াণ বার্ষিকীতে দুই দিনের স্মরণানুষ্ঠান

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭:৫৯

৮২তম রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দুদিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। ৪ ও ৫ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর রিসার্চ বিল্ডিং মিলনায়তনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘প্রতি বছরের মতো এবারও কবিগুরুকে গানের কথামালায় স্মরণ করবে সংস্থার শিল্পীরা। রবীন্দ্রনাথেরই রচিত বিভিন্ন পর্যায়ের গান ও কবিতা দিয়ে সাজানো হবে এই স্মরণানুষ্ঠান।’ 

তিনি জানান, সংস্থার শতাধিক শিল্পী ছাড়াও দেশের খ্যাতিমান বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশ নেবেন। থাকবে কয়েকজন রবীন্দ্র অনুরাগীর ভাষ্যে রবীন্দ্র আলোচনা। 

বরাবরের মতো এবারও প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রবীন্দ্র রচনা থেকে। প্রতিপাদ্য ‘মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো’। পূজা পর্যায়ে এই গানটি ১৯১৪ সালে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর ও ইন্দিরা দেবী। গানটি সাহানা রাগ ও ঝাঁপতালে রচিত। এবারের আয়োজনে বর্ষা বিষয়ক গানের পাশাপাশি প্রেম, পূজা ও প্রকৃতি পর্যায়ে গান ও কবিতা থাকবে বলেও জানান তপন মাহমুদ।

অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প