ছেলের নাম পাল্টে রাজের নিশানা মুছলেন পরী!

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১৬:৪৬আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৭:৫৯

গত বছরের ১০ আগস্ট পুত্র সন্তানের মা হন চিত্রনায়িকা পরীমণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। জানালেন, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত রাজ্য। কিন্তু হঠাৎ কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমণি। সেটা হলো পদ্ম। ধারণা করা হচ্ছিল, মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেলো, ছেলের নাম বদলেছেন পরী।

এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ছেলের সঙ্গে রাজ-পরী গত প্রায় আড়াই মাস ধরে শরিফুল রাজ ও পরীমণি আলাদা। দুজনেই জানিয়েছেন, সংসারের গল্পটা আর দীর্ঘ করতে চান না। একদিকে সন্তানকে নিয়ে নতুন জীবন সাজিয়ে নিচ্ছেন পরী, অন্যদিকে রাজ ব্যস্ততা খুঁজে নিয়েছেন তার কাজে। ধারণা করা হচ্ছে, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই নতুন নাম রেখেছেন পরী।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরী-পুত্রের। এজন্য বড় উদযাপনের বন্দোবস্ত করছেন নায়িকা। তবে সেই আয়োজনে রাজের উপস্থিতি চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। অতঃপর অম্ল-মধুর গল্পে দ্বৈত পথচলা। তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। কখনও বিদ্যা সিনহা মিম, কখনও সুনেরাহ বিনতে কামালকে ঘিরে রাজের সঙ্গে পরীর তুলকালাম হয়েছে। সবশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়। যেটাকে বিচ্ছেদ বলেই মনে করছেন তাদের অনুসারীরা।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প