ফের গানে মুগ্ধতা ছড়ালেন পরিণীতি (ভিডিও)

বিনোদন ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৬:১২আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:১২

নামে চোপড়া থাকলেও বলিউডের কোনও প্রভাবশালী পরিবারের সন্তান নন তিনি। হরিয়ানার এক পাঞ্জাবি পরিবারে জন্মেছেন। সেখান থেকে উঠে এসে নাম লিখিয়েছেন সিনেমায়। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিতও করেছেন। তবে তার মেধা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়, গানেও দারুণ পারদর্শী। তিনি পরিণীতি চোপড়া।

২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়ে মুগ্ধ করেন পরিণীতি। ইউটিউবে গানটির ভিউ ১১৯ মিলিয়ন। এরপর তার কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘কেসারি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি। এটির ভিউ ছাড়িয়েছে ১৩২ মিলিয়ন। বোঝা যায়, গায়িকা হিসেবে পরিণীতির সাফল্য বেশ ভারি।

অনেক দিন পর আবারও কণ্ঠে গান তুলে নিলেন অভিনেত্রী। এবার গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘রাহে না রাহে হাম’। এটি ১৯৯৬ সালের সিনেমা ‘মমতা’য় ব্যবহৃত হয়েছিল। পরিণীতি সেই গানটিকে নিজের মতো করে গেয়ে আপলোড করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গান শুধুই সুর নয়, সেগুলো অনুভূতি।’

View this post on Instagram
 
A post shared by @parineetichopra

ইনস্টাগ্রামে আপলোডের পর মাত্র দুই ঘণ্টায় পরিণীতির গাওয়া ভিডিওর নিচে ১ লাখ ৬৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। সঙ্গে হাজারও মন্তব্য, যেগুলোতে তার গায়কীর ভূয়সী প্রশংসা। কেউ বলেছেন, ‘কী সুন্দর কণ্ঠ। আপনাকে মন দিয়ে ফেলেছি’; আবার কারও আবদার, ‘প্রতি সপ্তাহে এরকম একটি করে গানের ভিডিও চাই।’

সিনেমায় পরিণীতিকে সর্বশেষ দেখা গেছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমায়। যেখানে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির মতো বরেণ্য অভিনেতাদের সঙ্গে। ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে ইমতিয়াজ আলির ‘চামকিলা’, টিনু সুরেশ দেসাইয়ের নির্মাণে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ইত্যাদি সিনেমার কাজ। পরিণীতি চোপড়া

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি